শুটিং সেটেই ঘটলো অঘটন! গুরুতর আহত পুবের ময়নার নায়ক! তবে কি বদলে যাবে নায়ক?

মাত্র কয়েকটা দিন হল জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক পুবের ময়না (Puber Moyna)। বেশ হাই বাজেটের একটি ধারাবাহিক হচ্ছে এই পুবের ময়না। আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম এক গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিকের যাত্রা। আগে এইরকম গল্প হয়তো দর্শকরা কখনোই দেখেননি। যার ফলে অল্প কয়েক দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকটি।
এই ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে দিয়ে মিল ঘটেছে এপার বাংলা এবং ওপার বাংলার। একই সুতোয় বাধা পড়তে চলেছে দুই বাংলার দুটি মানুষের জীবন। আর এমন একটি প্লটেই মুগ্ধ হয়েছেন দর্শকরা। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরীকে (Gourab Roy Choudhary)।
ধারাবাহিকের শুটিং পর্ব শুরু হতে না হতেই ঘটে গেল এক অনেক বড় অঘটন। শুটিং করতে গিয়েই পায়ে গুরুতর চোট পেলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary)। জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের নায়ক রুবেল দাসও এমন একই ভাবে শুটিং চলাকালীন পায়ে গুরুতর আঘাত পান। যার ফলস্বরূপ বেশ কয়েক দিন তাকে নিজের বাড়ি থেকে শুটিং করতে হয়।
সবাই ভেবেছিলেন নিম ফুলের মধুতে হয়তো আর রুবেলকে দেখা যাবে না। তার অসুস্থতার কারণে হয়তো নতুন নায়ক আনা হবে ধারাবাহিকের পর্দ। তবে তেমন কিছুই হয়নি। সুস্থ হয়ে পুনরায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন রুবেল। এক্ষেত্রেও কি সেটাই হবে? নাকি গুরু ধরো আঘাত পেয়ে সদ্য শুরু হওয়া ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেতা গৌরব? সেই কথা নিজেই জানালেন তিনি।
আরও পড়ুন: জগদ্ধাত্রীর দিব্যা সেনের মতই বিবাহিত পুরুষদের পছন্দ প্রিয়ার! অবিবাহিতদের পছন্দই হচ্ছে না বললেন অভিনেত্রী
আঘাত নিয়ে কী বলছেন গৌরব?
অভিনেতা সমাজ মাধ্যমের পাতায় নিজের আহত পায়ের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, কাজ করতে গেলে এমন ছোটখাটো আঘাত লাগতেই থাকবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই আঘাতে দমে যাননি তিনি। আর ধারাবাহিক ছেড়ে যাওয়ার কোন পরিকল্পনা নেই তার। আঘাত নিয়েই নিজের নতুন ধারাবাহিকের শুটিং চালিয়ে যাবেন তিনি। তবে গৌরবকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতার অনুরাগীরা।
View this post on Instagram

