মিঠাইকে ফিরিয়ে আনতেই টিআরপি তালিকায় ভালো ফল! ‘বালিঝড়’কে রীতিমতো ধুলিস্যাৎ করে দিয়ে টিআরপিতে ‘মিঠাই’য়ের রাজ

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। একটা সময় টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখল করেছিল ৫৬ বার। এই ধারাবাহিককে টিআরপি তালিকায় হারানো একটা সময় রীতিমতো দুষ্কর হয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিক টিআরপি তালিকায় অনেকটা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকার প্রথম পাঁচে তো দূরের কথা টিআরপিতে নাম টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছিল। মিঠাই চরিত্রটিকে গল্প থেকে সরিয়ে নেওয়ার পরেই সেই ধারাবাহিকের জনপ্রিয়তা পড়ে যায়। যার ফলে ভক্তরা বারে বারে মিঠাইকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছিলো ধারাবাহিক নির্মাতাদের কাছে।

Mithai: গণেশ পুজোয় নতুন সূত্র পাবে সিড! মোদকদের নির্দোষ প্রমাণ করতে মিঠায়ের গোপাল 'হেলেপ' করবে? - Mithai ajker porbo sidhhartha fins new clue to find the criminals on Ganesh ...

একপ্রকার ভক্তদের অনুরোধ মেনেই লেখিকা এবং ধারাবাহিক নির্মাতারা কিছুদিন আগেই মিঠাইকে ফিরিয়ে এনেছে। তবে দেখানো হয়েছে মিঠাইয়ের কোন কিছুই মনে নেই এবং সেই সঙ্গে তার সাথে রয়েছে তার মেয়ে মিষ্টি। তারা যাদের বাড়িতে আশ্রিত হিসেবে থাকে তারা মিঠাইদের ওপর রীতিমতো অত্যাচার করে, ভালো করে খেতে পর্যন্ত দেয় না। আর ঘটনাচক্রে মিষ্টির সঙ্গেই প্রথম দিন সিদ্ধার্থের আলাপ হয়। সিদ্ধার্থ প্রথম আলাপেই মিষ্টির সঙ্গে একটা আলাদা টান অনুভব করে। যা দেখে দর্শকরা প্রথম থেকেই অনুমান করেছে যে এটি মিঠাই এবং সিদ্ধার্থের মেয়ে। কিন্তু এখনো তার জন্ম বৃত্তান্ত কিছুই পরিষ্কার হয়নি।

May be an image of 2 people and people standing
এই এক সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে মিঠাই ধারাবাহিকে। আর সেই আশা অনুযায়ী টিআরপি তালিকাতেও এই সপ্তাহে মিঠাইয়ের বেশ অনেকটাই পয়েন্ট বেড়েছে। প্রসঙ্গত গত সপ্তাহের মিঠাইয়ের বিপরীতে শুরু হয়েছে স্টার জলসায় নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক শুরুর আগে থেকেই দর্শকমহলে বেশ চর্চিত ছিল। তাই অনেকেই মনে করছিল মিঠাই এর গল্পের যদি মোড় না ঘোরে তাহলে বালিঝড়ের কাছে মিঠাই স্লট হারাতে পারে। কিন্তু তা হয়নি বরং এই সপ্তাহে বালিঝড়ের থেকে অনেকটাই এগিয়ে স্লট ছিনিয়ে নিয়েছে মিঠাই যা দেখে রীতিমতো খুশি মিঠাই ভক্তরা।

May be an image of 4 people and people standing
মিঠাই ফিরে আশা দেখানো হয়েছে গত সপ্তাহে। সেই সঙ্গে সম্প্রতি দিনে দেখানো হচ্ছে সিদ্ধার্থ তাকে কী খুঁজে পায় তা নিয়ে জমজমাটি হয়ে উঠেছে গল্প। ইতিমধ্যে সিদ্ধার্থ জেনে গেছে যে মিঠাই বেঁচে রয়েছে আর মিষ্টির মা হলো মিঠাই। যাকে নফর দাস এবং তার ছেলে লুকিয়ে রেখেছে। মিঠি এবং সিদ্ধার্থ দুজনে মিলে মিঠাইকে খুঁজতে গেছে। আর মিষ্টির সঙ্গে প্ল্যান করে মিঠি নকল মিঠাই সেজে নফরদের বাড়িতে এসে তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। আর এই সব গল্পের রীতিমত জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। আরো একবার ফ্যান পেজগুলোতে মিঠাই নিয়েই চর্চা হতে দেখা যাচ্ছে সব সময়।

Watch & Enjoy All the Episodes of Mithai TV Serial Online on ZEE5
আজকের পর্বে দেখা যাবে মিঠাইকে খুঁজে পাবে সিদ্ধার্থ। সেই সঙ্গে তার সাথে থাকবে হল্লা পার্টি। তাই মিঠাইকে খুঁজে পাওয়ার পরে এবং মিষ্টির পরিচয় জানার পরে মিঠাই ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয় তা দেখতে উদ্যোগী দর্শক। তাই এটা বলাই বাহুল্য পরবর্তী দিনে আরও বাড়তে চলেছে মিঠাইয়ের জনপ্রিয়তা এবং টিআরপি তালিকায় পয়েন্ট। তবে শুধু এটাই দেখার আরো একবার মিঠাই নিজের জনপ্রিয়তা সেই একই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারে কিনা!

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
প্রসঙ্গত মিঠাই ধারাবাহিক এই সপ্তাহে টিআরপি তালিকায় পয়েন্ট পেয়েছে ৭.০ উল্টোদিকে বালি ঝড়ের টিআরপি পয়েন্ট ৪.১। আর তার পাশাপাশি টিআরপি তালিকায় সেরা পাঁচের তালিকা প্রকাশ করা হলো।
( এই সপ্তাহের বাংলার সেরা ৫ )

১ম •• অনুরাগের ছোঁয়া ৯.৩
২য় •• জগদ্ধাত্রী ৯.০
৩য় •• গৌরী এলো ৮.৬
৪র্থ •• খেলনা বাড়ি / নিম ফুলের মধু ৮.৪
৫ম •• রাঙা বউ ৭.৬

Back to top button