মিডিয়ার সামনে রূপের মুখোশ টেনে খুলে দিল নীল আর গিনি, কিন্তু গুরুজীর সামনে মেঘ জিষ্ণুকে নতুন প্রস্তাব দিল অনিন্দ্য!

আজকাল মিডিয়া মানুষের জীবনে এত বেশি প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে যে সেখানে দেখানো প্রত্যেকটি বার্তাকেই অক্ষরে অক্ষরে সত্যি বলে ভেবে নেন মানুষ। তখন সত্যি আর মিথ্যের মধ্যে আর ফারাক করা যায় না। ঠিক এমনটাই ঘটেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা মেঘের সাথে। কিন্তু এইবার সেই মিডিয়াকে ব্যবহার করেই কলঙ্ক মুক্তি ঘটতে চলেছে মেঘের।
বর্তমান প্লট অনুযায়ী, মেঘের জীবনটা ছারখার করে দিয়েছে, রূপ আর ময়ূরী। ভুল এবং ভ্রান্ত গুজব রটিয়ে, সম্পূর্ণ মিথ্যেকে তুলে ধরে মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তারা। কিন্তু বর্তমানে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে মেঘ আর এইবার তার ঘুরে দাঁড়ানোর পালা। আর সেখানেই তাকে পুরো দমে সাহায্য করছে গিনি।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, গিনি আর নীল প্ল্যান করতে থাকে যে কিভাবে এই গোটা বিষয়টাকে আবারও মিডিয়ার মধ্যে দিয়েই প্রচার করা যায়। তখন গিনি বলে এর জন্য একটা প্রেস কনফারেন্স করতে হবে। আর সেখানে অতি অবশ্যই মেঘকে উপস্থিত থাকতে হবে।
আরো পড়ুন: ঘরের বাইরে ছেলে বউয়ের অ’ন্ত’র’ঙ্গ মুহূর্তের আড়ি পাতছে শাশুড়ি! এমন নোং রা মি দেখে তীব্র প্রতিবাদ জানালো দর্শকমহল!
অনিন্দ্যর সাথে কথা বলে পরের দিন তার কাছে সমস্ত ঘটনাটা খুলে বলে গিনি। অনিন্দ্য তাকে রাজি হয়ে যায়। এর পাশাপাশি সে গিনিকে ধন্যবাদ জানায় কারণ সে তার সাথে হওয়া উপকারের ঋণ পরিশোধ করার কথা অন্তত ভেবেছে। কিন্তু গিনির উপর মারাত্মক রেগে যায় রূপ। আর তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। ঠিক তখনই গিনির পাঠানো ভিডিও মেসেজ চলে আসে এরূপ আর তার মায়ের ফোনে।
এরপর দেখা যায় বহুদিন পর মেঘ আবারও গুরুজীর কাছে গান শিখতে এসেছে। ঠিক তখনই মেঘের পিছনেই এসে হাজির হয় অনিন্দ্য। যদিও মেঘ সেই ব্যাপারে কিছু জানতো না। গুরুজির সামনেই মেঘ আর জিষ্ণুকে একটি প্রস্তাব দেয় সে। আর এই প্রস্তাব মানলে ভীষণ ভালো থাকবে মেঘ। বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসল সত্যিটা সামনে আনবে অনিন্দ্য।
View this post on Instagram

