ভক্তদের জন্য সুখবর, ‘এক্কাদোক্কা’তে এবার আসছে অভিনেত্রী গীতশ্রী! চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানুন কী সেই চরিত্র

রাশি সিরিয়ালে মুখ্য চরিত্রের অভিনয় করে সকলের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী গীতশ্রী। এই ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করেছিলেন তিনি। তারপর নানান সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গেছে। যেমন শন বন্দোপাধ্যায় এবং সৃজলা গুহ অভিনীত মন ফাগুন ধারাবাহিকে কিন্তু অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে।
একাধিক লোকপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন গীতশ্রী। এখন গীতশ্রীকে দেখা যাচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে। নয়া এই ধারাবাহিকের প্রোমো দেখেই উৎসাহিত হয়েছিলেন দর্শকেরা। পিরিয়ড ড্রামা জ্যঁরের এই সিরিয়ালের প্রতিটি অভিনেতাই বেশ বলিষ্ঠ। গীতশ্রী রায়কে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে সুহাসিনীর চরিত্রে। সাদামাটা গৃহবধূর বেশে ধরা দিয়েছেন তিনি। চিত্রনাট্য অনুযায়ী, দুঁদে আইনজীবী ফনিভুষণের দ্বিতীয় স্ত্রী সুহাসিনী। তাঁর প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সান্যাল।
অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন মোর। ফুটবলার প্রবীর দাস জীবনে খুঁজে পেয়েছেন নতুন ভালবাসা হিসেবে গীতশ্রীকে। এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দুকের একটা বড় অংশ টেনে নিয়ে আসে প্রবীরের অতীত জীবন। টেনে নিয়ে আসে তাঁর আগের বিয়ের প্রসঙ্গও। চলতে থাকা লাগাতার কটাক্ষকে কার্যত চুপ করিয়ে দিয়ে এবার আবারও প্রবীরের পাশে থাকারই যেন বার্তা দিয়েছেন নায়িকা গীতশ্রী রায়।
সম্প্রতি মিষ্টি প্রেমের এক রোম্যান্টিক ছবি শেয়ার করে গীতশ্রী লেখেন, “হাসি হৃদয়ের জন্য খুব ভাল, কিন্তু ওর তো তাঁর প্রয়োজন নেই। ওর তো ইতিমধ্যেই বেশ বড় এক হৃদয় রয়েছে। গোটা জীবনটাই এভাবে হাসিখুসশি ভবে কাটিয়ে যাই কারণ তুমি তো একমাত্র মানুষ যিনি আমায় হাসাতে পারবে। মাঝেমধ্যে যদিও বেশ বিরক্ত লাগে। একটু অগোছালো ফ্রেমটা, কিন্তু প্রেমটা অগোছালো নয়।” গীতশ্রী জানিয়েছেন ফ্রেমটি তুলে দিয়েছেন তাঁরই কাছের বন্ধু সৃজলা গুহ।
এইবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের পাশাপাশি আরো একটি ধারাবাহিকের দেখা যেতে পারে গীতশ্রীকে। এক্কাদোক্কা ধারাবাহিকে ডক্টর অনির্বাণ গুহর দিদির ভূমিকায় অভিনয় করতে পারেন গীতশ্রী। ফের নতুন ভাবে তাকে দেখতে উৎসব তার ভক্তরা। তবে তিনি যে এই চরিত্রে অভিনয় করবেন সেই সম্পর্কে কোন নিশ্চয়তা দেননি অভিনেত্রী অথবা চ্যানেল কর্তৃপক্ষ। তবে টলি পাড়ায় জোর গুঞ্জন এক্কাদোক্কা ধারাবাহিকে আসতে চলেছেন অভিনেত্রী গীতশ্রী রায়।

