ঈশানের হাতেই জন্ম নিল তাদের মেয়ে, শৈলর হাত থেকে গৌরী আর তার মেয়েকে বার বার রক্ষা করছে ঈশান! সম্প্রতি পর্ব দেখে মুগ্ধ দর্শক

বর্তমানে টিআরপি তালিকার বেশ ভাল জায়গায় রয়েছে ‘গৌরী এলো’ (Gouri Elo)। এক বছর হল শুরু হয়েছে জি বাংলার এই সিরিয়াল। ইতিমধ্যে চ্যানেল টপারও হয়েছে এই মেগা। এখন অবশ্য সেই তকমা হাতছাড়া হলেও টিআরপি মন্দ উঠছে না। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে থাকে গৌরী এলো। নতুন নতুন টুইস্ট দিয়ে দর্শকদের জমিয়ে রেখেছেন নির্মাতারা।
শহরের ডাক্তার ঈশান ঘোষাল এবং গ্রামের সাদাসিধে মেয়ে গৌরী, এই দুই নায়ক নায়িকাকে নিয়েই সিরিয়ালের গল্প। প্রথম থেকেই অতিলৌকিক এবং ভক্তির মিশেলে এগিয়েছে গল্প। মাঝে অবশ্য এসেছে কমেডি, রোম্যান্স এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনিও। সব মিলিয়ে এই সিরিয়ালেই সব রকম স্বাদ পাচ্ছেন দর্শকরা।
কিন্তু অতিলৌকিক কাহিনির জন্য মাঝেমধ্যে কিছু কিছু বিষয়ে যুক্তির অভাব ভালোই টের পান দর্শকরা। আবার সম্প্রতি পারিবারিক সিরিয়ালে নায়ক নায়িকার খুল্লমখুল্লা অন্তরঙ্গ দৃশ্য দেখিয়েও রোষের মুখে পড়েছিল সিরিয়াল নির্মাতারা। মহাদেবের অংশ ঈশান এবং দেবীর অংশ গৌরীর মহা মিলনে খসে গিয়েছে ঘোমটা কালীর ঘোমটা। ঘোষাল বাড়ির সকলেই নিশ্চিত হয়ে গিয়েছে যে গৌরী ঈশানই দেবী এবং মহাদেবের অংশ। আর শৈল মা আসলে একজন সাধারণ মানুষ।
সম্প্রতি প্রসব করেছে গৌরী। জন্ম নেয় ঈশান গৌরীর কন্যা সন্তান। ঈশানের হাতেই জন্ম নিল তাদের ঘরের লক্ষ্মী। বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে ভিতর থেকে। চারিদিকে শঙ্খধ্বনি, উলু বাজতে শুরু হয়। সন্তানকে কোলে তুলে আদরে ভাসিয়ে দেয় ঈশান। ফুলবৃষ্টি হতে থাকে। কন্যাসন্তানের জন্ম দিয়েছে গৌরী। তবে গৌরী বলে সে আর বাঁচবে না।

সন্তানের দায়িত্ব ঈশানকে দিয়ে সে বিদায় নেবে বলে জানায়। এরই মাঝে সকলে এসে দেখে বাচ্চা কোলে নিয়ে বসে আছে ঈশান। শৈল মা এ দৃশ্য দেখেই রেগে আগুন। সকলে তাঁকে ঈশান বলে দাবি করলেও সে মেনে নিতে নারাজ। সবাই খুব খুশি হলেও একটুও খুশি হয়নি শৈলজা। ভক্তদের ধারণা শৈল মায়ের মত অনিষ্টকারীকে শাস্তি দিতে কন্যা রূপে গৌরীর কোলে জন্ম নিল স্বয়ং মা লক্ষ্মী। এ দিনের পর্বে মুগ্ধ দর্শক।

