চাবি নিতে গিয়ে ঈশানের কাছাকাছি গৌরী, মৃত্যুঞ্জয় বাবা যে ঈশান সেটা কি প্রমাণ করতে পারবে সে? গৌরী এলো ধারাবাহিকের আগামী পর্ব ফাঁস

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) গল্প মানেই অবাস্তবতার ভিড়। তবে কোনও কোনও ক্ষেত্রে গল্প এমন চূড়ান্ত অবাস্তব পর্যায়ে পৌঁছে যায় যে দেখতে ভীষণ বিরক্ত বোধ করেন দর্শকরা। বিশেষ করে ঠাকুর-দেবতাদের নিয়ে সিরিয়ালে গাঁজাখুরি গল্প ঢোকালে তা মেনে নিতে পারেন না দর্শকরা। জি বাংলার (Zee Bangla) গৌরী এলো (Gouri Elo) সিরিয়ালের বিরুদ্ধে উঠেছিল তেমনই অভিযোগ।
জী বাংলার অপর এক জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিক শুরু হয়েছিল ভগবানের প্রতি অন্ধ বিশ্বাসী গৌরী আর ডাক্তার ঈশানকে নিয়ে। ঈশান কেবল বিজ্ঞানেই বিশ্বাস রাখে আর গৌরী ভগবানে। ধারাবাহিকের গল্প এমন হলেও ধারাবাহিকটি শুরু থেকে দর্শকের খুব অপছন্দের তালিকায় নেই। বর্তমানে টিআরপিতে বেশ ভালো জায়গায় রয়েছে এই ধারাবাহিক।
বিগত কিছু পর্ব জুড়ে দেখানো হয়েছে ভূমিষ্ঠ হচ্ছে গৌরীর সন্তান। কন্যা সন্তানের জন্ম দিয়েছে গৌরী। আর সব থেকে বড় বিষয় হলো যার তার হাতে নয় স্বয়ং ঈশানের হাতেই জন্ম নিয়েছে গৌরীর সন্তান। কিন্তু ঈশান কিছুতেই মেনে নিচ্ছে না যে সেই ঈশান বাড়ির অন্যান্য সদস্যরা তাকে ঈশান মনে করল সে নিজে নিজেকে বলতে নারাজ।
তবু সবাই তাকে ঈশানই মনে করছেন। এ দিনের পর্ব দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। কেমন যেন এক আধ্যাত্মিকভাবে জন্ম নিল গৌরীর সন্তান। যেন সাক্ষাৎ মা লক্ষ্মী গৌরীর হাত ধরে ভূমিষ্ঠ হলেন শৈলজার মতো শয়তানদের বিনাশের জন্য। দর্শকরা ভাষা করছেন খুব তাড়াতাড়ি গৌরীর সন্তান বড় শৈলজার সমস্ত কু বুদ্ধিকে পরাস্ত করতে সক্ষম হবে।
গৌরী এলো ধারাবাহিকের পরবর্তী পর্ব দেখে চমকে গেল দর্শকরা। পরবর্তী পর্বে দেখা যাবে ঈশান ঘরে ঘুমোচ্ছে এমন সময় গৌরী তার ঘরে গিয়ে উপস্থিত হয়। তারপর ঈশানের বালিশের নিচ থেকে চাবির গোছা বার করতে যায়। আর তখনই হয় বিপত্তি। চাবির গোছা বার করতে গিয়ে গৌরীর হাত ধরে ফেলে ঈশান। ঈশান টাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। আর সেই সময়ে ঘরের বাইরে কেউ চলে আসে আর সেটা টের পেয়ে যায় গৌরী। ঘরের সামনে কেউ আসছে এটা বুঝতে পেরেছ চমকে উঠে গৌরী আর ঈশান। কে আরি পেতে শুনছে গৌরী ঈশানের কথা?

