গাটছড়ার দর্শকদের জন্য রয়েছে বড় খবর,খড়ি কি তবে আবারও এন্ট্রি নিতে চলেছে?… আসছে নতুন চমক

সম্প্রতি অভিনেত্রী সোলাঙ্কির সাথে চুক্তি শেষ হয়েছে স্টার জলসার যার দরুন চলতি ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে খড়ি। বিগত দেড় বছর ধরে এই ধারাবাহিকের প্রাণ ভ্রমর হিসেবে অবস্থান করছিলেন অভিনেত্রী সোলাঙ্কি। তার হঠাৎ ধারাবাহিক ছেড়ে দেওয়া কোন ভাবেই মেনে নিতে পারছেন না দর্শকরা।

তার ভক্তরা জানাচ্ছেন বর্তমান অভিনেত্রী কথা চক্রবর্তীকে কোনভাবেই মানাচ্ছে না এই ধারাবাহিকে নায়িকা হিসেবে। তাদের দাবি এত বড় বড় অভিনেত্রী থাকতে কথা চক্রবর্তীকে কেন গাঁটছড়ার নায়িকা করা হলো। এই ধারাবাহিকে খড়ির জায়গা কখনোই নিতে পারবে না গঙ্গা অর্থাৎ অভিনেত্রী কথা চক্রবর্তী।

সব সমালোচনাকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ধারাবাহিক। ভক্তরা প্রথম থেকেই চেয়ে এসেছেন এবং এখনো চেয়ে যাচ্ছেন অভিনেত্রী সোলাঙ্কি যেন কিছুদিন রেস্ট নিয়ে সুস্থ হয়ে পুনরায় ধারাবাহিকে কামব্যাক করে। কারণ তাকে ছাড়া এই ধারাবাহিক অসম্পূর্ণ। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে নিজেকে কিছুটা ব্রেক দিতে চান অভিনেত্রী তাই তার এমন সিদ্ধান্ত এমনটা তিনি জানিয়েছেন ভক্তদের।

টিআরপিতে প্রথম দিক থেকে বেশ ভালোই ছিল এই ধারাবাহিক। বর্তমানে অন্যান্য ধারাবাহিকের আগমনের ফলে এবং আইপিএল চলার কারণে টিআরপিতে এসেছে অনেক বড় বদল। কিন্তু এবার গাঁটছড়া ধারাবাহিকের দর্শকদের জন্য প্রকাশ্যে এলো এক দারুন সুখবর। যা শুনে আনন্দে আত্মহারা দর্শক মহল।

অনেক বড় সম্মানের সম্মানিত হল গাঁটছড়া ধারাবাহিক। সম্প্রতি প্রম্যাক্স রেজিওনাল ইন্ডিয়া ২০২৩-এ এই ধারাবাহিকের একটি প্রমো বেস্ট ফেস্টিভ্যাল প্রমো হিসেবে সম্মানিত হয়েছে। এটি ছিল এই ধারাবাহিকের আমি দুর্গা ক্যাম্পেইন। এই এইজন্য গাটছাড়ার সমগ্র টিমকে জানানো হয়েছে সোনার সম্মান। এই ঘটনায় কেবলমাত্র দর্শকরা নন, সমগ্র চ্যানেল কর্তৃপক্ষ ভীষণ খুশি।

Back to top button