শেষ হতে চলেছে গাঁটছড়া! কী হবে অন্তিম পর্বে  আর কবে হতে চলেছে শেষ সম্প্রচার? জেনে নিন বিস্তারিত 

প্রায় এক বছরের বেশি সময় ধরে গাঁটছড়া সিরিয়ালে খড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শোলাঙ্কি রায়কে। কিন্তু এবার তাঁর বিদায় নেওয়ার পালা। নির্মাতাদের সঙ্গে শোলাঙ্কির চুক্তি শেষ। আর তাই আর তিনি এই সিরিয়ালে কাজ করবেন না। এমনটা জানিয়েই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন খড়ি। আর তারপর থেকেই বেজায় মন খারাপ দর্শকদের। তাকে দেখার জন্যই টেলিভিশনের পর্দায় ভিড় জমাতো দর্শকরা।

বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি অত্যন্তই কম। আমরা প্রত্যেকেই জানি টিআরপি না থাকলে সেই ধারাবাহিকের চলার সম্ভাবনা খুবই কমে যায়। ধীরে ধীরে বন্ধ হওয়ার মুখে চলে যায় সেই ধারাবাহিক আর গাটছাড়ার জন্য হতে চলেছে তেমনটাই। জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর ধারাবাহিকের টিআরপি অসম্ভব বাজেভাবে পড়ে গিয়েছে। যার ফলে এখন ধারাবাহিক বন্ধ করার কথাই ভাবছেন নির্মাতারা।

দর্শকরাও চান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক এই ধারাবাহিক। কারণ এই ধারাবাহিকে আর নেই তাদের প্রিয় অভিনেত্রী শোলাঙ্কি। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহের টিআরপি আরো বাজেভাবে পড়ে গিয়েছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি ৪.৭। সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মা আসে স্লট লিড করেনি এই ধারাবাহিক। তার পরেও কেন এই ধারাবাহিককে এখন অব্দি চালিয়ে যাচ্ছে নির্মাতারা?

জানা গিয়েছে এই মাসের শেষ অব্দি ছিল চ্যানেলের সাথে ধারাবাহিকের চুক্তি। কিন্তু নতুন পর্ব শুরু করার তাগিদে সেই চুক্তি আরো চার মাস বাড়ানো হয়। যার ফলে যতই টিআরপি কমুক না কেন কম করে চার মাস এই ধারাবাহিক শেষ হওয়ার কোন সম্ভাবনা নেই। চার মাস পর যদি ধারাবাহিকের নতুন অধ্যায় টিআরপিতে প্রভাব ফেলতে না পারে তাহলে এই ধারাবাহিকও হারিয়ে যাবে চিরতরে।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে স্লট চেঞ্জ করা হবে এই ধারাবাহিকের। বেশ কয়েক মাছ ধরেই স্লটলিড করতে পারেনি ধারাবাহিক। এই ধারাবাহিকের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রীকে টেক্কা দেওয়ার ক্ষমতা নেই গাটছড়ার। তাই পরিকল্পনা করা হচ্ছে স্লট চেঞ্জ করার। তবে কোন স্লটে যাবে এই ধারাবাহিক? এই মুহূর্তে গুড্ডি ধারাবাহিকের টিআরপিও যথেষ্ট কম ধারনা করা হচ্ছে গুড্ডি ধারাবাহিকের লাটেই সম্প্রচার হবে গাঁটছড়া।

Back to top button