খড়ি নেই তো কি, গঙ্গাই দ্বিতীয় খড়ি! অন্যায়কে সবার সামনে এনে খড়ির মতোই দোষীদের মুখোশ খুলছে সে

বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডা লড়াই চলছে। একে অপরকে টেক্কা দিচ্ছে বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial)। একদিকে যেমন বন্ধ হচ্ছে বেশ কয়েকটি মেগা, সেরকম শুরু হচ্ছে একাধিক ধারাবাহিক। অনিশ্চয়তায় ভুগছেন শিল্পীরা। টিআরপি (TRP) -তে ভাল স্কোর না করতে পারলেই, তিন- চার মাসের মধ্যেই বন্ধ হচ্ছে বাংলা সিরিয়াল (Bangla Serial)। তারই মাঝে এখনো অব্দি প্রায় দুই বছর ধরে টিকে রয়েছে গাঁটছাড়া ধারাবাহিকটি। গৌরব আর সোলাঙ্কি ছিলেন এখানকার প্রধান অভিনেতা এবং অভিনেত্রী কিন্তু বর্তমানে নতুন অধ্যায় শুরু হওয়ার পর বদলে গেছে সবকিছু। এখন প্রধান অভিনেত্রীর খড়ির জায়গা নিয়েছে গঙ্গা।

গাঁটছড়ার বর্তমানের পর্ব গুলি জুড়ে চলছে টানটান উত্তেজনা। গঙ্গা সকলের সামনে চেপে ধরল দিশাকে। সে দিশাকে বললো ” তারমানে দিশা জানতো সম্রাট বাবুর অসুস্থতার কথা, তাহলে দিশা সম্রাট বাবুকে ওয়াশরুমে না নিয়ে গিয়ে স্টোর রুমে কেন নিয়ে গেল? কেন সবাইকে বলল না যে সম্রাট বাবুর স্টোর রুমে আছেন?”

“বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার আগে সবাইকে সব সত্যিটা কেন বলল না দিশা? দিশা সম্রাট বাবুকে স্টোর রুমের রেস্ট নিতে বলেছিল। বলেছিল বিয়ের লগ্নে এর আগে ডেকে নেবে, কি তাই না দিশা?” ওখানে থাকা প্রত্যেকের মুখ দেখে বোঝা যাচ্ছিল রাগে ফুঁসছে সবাই। আর গঙ্গার উপর ভয়ে রাগে ঘৃণায় এক অদ্ভুত অভিব্যক্তি তৈরি হয়েছিল দিশার মুখে।

গঙ্গা ২৪ ঘন্টা সময় চেয়ে নিয়েছিল সবার থেকে। সে কথা দিয়েছিল ২৪ ঘন্টার মধ্যে সমস্ত সত্যিটা সবার সামনে নিয়ে আসবে সে। আসল অপরাধীকে ধরিয়ে দেবে গঙ্গা। দিশার শয়তানি ফাঁস করে ঋদ্ধিমানকে গঙ্গা বলল “আমি কথা দিয়েছিলাম ২৪ ঘণ্টার মধ্যে আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসব। যদিও এখনো ২৪ ঘন্টা পেরিয়ে যায়নি স্যার।” গঙ্গার কথা বলার ধরন তার ও ব্যক্তিত্ব সবটাই যেন বার বাট করে খড়িকে প্রতিফলিত করছিল।

যারা নিয়মিত গাঁটছড়ার দর্শক ছিলেন এবং আছেন তারা জানবেন শুরু থেকে খড়ির দিদি দ্যুতি একের পর এক কাণ্ড ঘটিয়ে গিয়েছে। কিভাবে বিয়ের মন্ডপ থেকে পালিয়ে যাওয়া, খড়ির সংসারে আগুন ধরানো সমস্ত কিছুই করে গেছে সে। বর্তমানে তার জায়গা নিয়েছে তার নিজের মেয়ে দিশা। আর ঠিক খড়ির মতোই সবার সামনে সত্যিটা তুলে ধরে দিশার ভুলগুলো সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে আসল দোষীর মুখোশটা ছিড়ে ফেলে দিচ্ছে গঙ্গা।

Back to top button