গল্পে নতুন মোড় নিয়েই শেষ গাঁটছড়া! রুক্মিণী ঋদ্ধির জুটি তৈরি হওয়ার আগেই শেষের পথে প্রিয় ধারাবাহিক? কবে কীভাবে শেষ হবে জানুন

বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডা লড়াই চলছে। একে অপরকে টেক্কা দিচ্ছে বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial)। একদিকে যেমন বন্ধ হচ্ছে বেশ কয়েকটি মেগা, সেরকম শুরু হচ্ছে একাধিক ধারাবাহিক। অনিশ্চয়তায় ভুগছেন শিল্পীরা। টিআরপি (TRP) -তে ভাল স্কোর না করতে পারলেই, তিন- চার মাসের মধ্যেই বন্ধ হচ্ছে বাংলা সিরিয়াল (Bangla Serial)

শুরুর পর থেকেই ভাল পারফর্ম করেছে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora)। এমনকী দীর্ঘ সময় রেটিং চার্টে বেঙ্গল টপারও ছিল গৌরব- শোলাঙ্কিদের মেগা। তবে ধীরে ধীরে স্কোর কমতে থাকে এবং এরপর একেবারে তলানিতে গিয়ে ঠেকে নম্বর। গল্পে আসযে নতুন নতুন মোড়। বাদ পড়েন অনেক অভিনেতা, আবার এন্ট্রি নিয়েছেন নতুন অনেকে। এর মাঝেই জানা গেল ধারাবাহিক শেষ হওয়ার খবর।

শোলাঙ্কি ধারাবাহিক থেকে অবসর নেওয়ার পর থেকেই টিআরপি একেবারে পড়ে গিয়েছিল এই ধারাবাহিকের। এরপর এই মেগা শেষ হওয়ার রব ওঠে নেটপাড়ায়। পরে কানাঘুষো শোনা গিয়েছিল, বিরতির পর নাকি নতুন রূপে ধারাবাহিকে ফিরবে খড়ি- শোলাঙ্কি। কিন্তু আদতে এমন কিছুই হয়নি। কিন্তু এইবার দর্শকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। কারণ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

বহুদিন ধরেই ধারাবাহিকের টিআরপি একেবারে নেই বললেই চলে, শুধু তাই নয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ স্লট হারা হচ্ছে গাঁটছড়া। এমন অবস্থায় কোন চ্যানেলেই কোন ধারাবাহিককে খুব বেশি দিন সম্প্রচার করতে চায় না। গাঁটছড়া ধারাবাহিকের সাথেও এমনটাই হতো, কিন্তু এই ধারাবাহিক মাঝে একটি চুক্তিতে জড়িয়ে পড়ে যার দরুন আরো বেশ কিছুটা সময় সম্প্রচারিত হওয়ার সুযোগ পায়।

এইবার জানা গেল ধারাবাহিক শেষ হওয়ার দিনক্ষণ। অ্যাক্রপলিস প্রোডাকশন হাউজের একটি প্রজেক্ট হচ্ছে এই গাঁটছড়া। প্রোডাকশন হাউজের সাথে যোগাযোগ করলে সেখান থেকে জানা যায়, এই মুহূর্তে শেষ হচ্ছে না এই ধারাবাহিক। যদি শেষ হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাস করে শেষ হবে ধারাবাহিকের সম্প্রচার। অর্থাৎ দর্শকদের কাছে আরো দু-তিন মাস সময় রয়েছে ধারাবাহিকটিকে উপভোগ করার জন্য।

Back to top button