স্বামীর কপালে দিলেন ফোঁটা! অভিনেত্রীর ময়না ব্যানার্জির পোস্টে হেসেই খুন দর্শক মহল

সম্প্রতি বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে এসেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। তার মধ্যে অন্যতম হলো ‘মিলি’ (Mili)। কিছুদিন হলো জি বাংলা (Zee Bangla) চ্যানেল সম্প্রচার হচ্ছে এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সবার প্রিয় ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডল (Kheyali Mondal) এবং অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। আদ্যোপান্ত প্রেমের কাহিনী পরিবেশন করছে ‘মিলি’।
এই ধারাবাহিকের অভিনয় করতে চলেছে একজন রিয়েল লাইফ দম্পতি। এই ধারাবাহিকে অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ময়না ব্যানার্জি। ধারাবাহিকে অর্জুনের বাবা নেই, মামার বাড়িতে থেকেই মানুষ হয়েছে সে।
এই গল্প অনুযায়ী তিনজন মামা রয়েছে অর্জুনের তার মধ্যে ছোট মামার চরিত্রে দেখা যাবে অর্ণব ব্যানার্জিকে। আর এই অর্ণব ব্যানার্জি এবং ময়না ব্যানার্জি হচ্ছে রিয়েল লাইফ জুটি। এই প্রথম একসাথে কাজ করার সুযোগ পাচ্ছেন তারা।
এইদিনের পর্বে দেখা যায় অভিনয়ের সূত্রে নিজের স্বামীকে ভাই ফোঁটা দিচ্ছেন ময়না ব্যানার্জি। আর এই অংশটুকুই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক মজাদার ক্যাপশন দিলেন অভিনেত্রী। আর সেই পোস্ট দেখেই হাসির রোল দর্শক মহলে।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “কি আর করা যাবে, পাপী পেট কা সবাল। কোনদিন একসাথে স্ক্রীন শেয়ার করিনি, করলাম তাও আবার বিয়ের ১১ বছর পর ভাই বোন হিসেবে৷ শুনেছিলাম, বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী স্ত্রী ভাই বোন হয়ে যায় (মানে একসাথে থাকতে থাকতে একে অপরের পরিপূরক হয়ে ওঠে আর কি)আজ সেটাই হয়ে গেলাম জী বাংলার দয়ায় মন্দ নয়। নতুন অভিজ্ঞতা হচ্ছে।”

