BREAKING: নতুন বছরের শুরুতেই দুর্ঘটনা টেলিপাড়ায়! মিঠাই-এর স্টুডিওতে ভয়ঙ্কর আগুন! মিঠাই টিম সুস্থ তো? খবর ছড়িয়ে পড়তেই প্রার্থনা ভক্তদের

আজ বৈশাখ মাসের ১ তারিখ অর্থাৎ পহেলা বৈশাখ। সবাই আনন্দ করছে, খাওয়া-দাওয়া করছে, ছুটি কাটাচ্ছে। উৎসবের মহল গোটা বাংলা জুড়ে। আর বছরের শুরুর দিনই খারপ খবর টেলিপাড়ায়!

এর মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। যাতে প্রাণ যাওয়ার আশঙ্কা একাধিক মানুষের। শহরের অন্যতম ব্যস্ত স্টুডিওতে আগুন লাগল এদিন। শনিবার সন্ধ্যায় ভারতলক্ষ্মী স্টুডিওতে আগুন লাগে।

Bengali television

প্রিন্স আনওয়ার শাহ রোডে নবীনা সিনেমার পাশে অবস্থিত এই স্টুডিওতেই রয়েছে ‘মিঠাই’, ‘রাঙা বউ’-সহ একাধিক সিরিয়ালের সেট। অভিনেতা হিরোজিৎ চট্টোপাধ্যায় সবার প্রথম সোশ্যাল মিডিয়ায় ভারতলক্ষ্মীতে আগুন লাগার খবর জানান। পরে খোঁজ নিয়ে জানা যায়, স্টুডিও-র পার্কিং লাগোয়া গোডাউনে আগুন লাগে।

এমন খবর শুনে রীতিমতো ভয় পেয়েছে ভক্তরা। একদিকে আনন্দের রোশনায় অন্যদিকে অগ্নিদগ্ধ গোটা স্টুডিও। ব্যাঘাত শুটিংয়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অব্দি সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তবে ছবি দেখে বোঝা যাচ্ছে ক্ষতি পরিমান নেহাত কম নয়।

কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই সম্পর্কে এখনো বিস্তারিত হবে কিছু জানা যায়নি। আগুন লাগার মিনিট কয়েকের মধ্যেই সেখানে হাজির হয় দমকলের ইঞ্জিন। আপতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এরপর কি তবে বন্ধ থাকবে ধারাবাহিক গুলোর শুটিং? নাকি কোন একটা ব্যবস্থা করি মানুষকে বিনোদন দিয়ে যাবে এই ধারাবাহিক?

Back to top button