“এক হাতে টাকা দেবে তবেই সই হবে!” অবশেষে পরাগ দিল শিমুলকে টাকা, সাক্ষী হিসেবে দাঁড়িয়ে অবাক সকলে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। অবশেষে শিমুলকে টাকা দিল পরাগ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে বিষ খাইয়ে মারার চেষ্টা করলেও পরাগ আর পলাশের প্ল্যান সফল হয়নি। সুস্থ হয়ে উঠে নিজের জীবনের দাম হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করে শিমুল। পাশাপাশি পরাগের প্রতি মাসে নাইনের অর্ধেকটাও চায় সে। শিমুলের এই কাণ্ডে প্রত্যেকে ভুল বুঝতে থাকে শিমুলকে।
শিমুলের প্রতিবেশী বান্ধবীরাও তাকে নানা রকম ভাবে কথা শোনায়, অপমান করে। শিমুলও তাদের স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যে যাই বলুক না কেন তার সিদ্ধান্ত বদলাবে না। শিমুলের শাশুড়ির মধুবালা শিমুলকে আর আগের মতন ভালোবাসে না।
শিমুলকে টাকাটা নেওয়ার থেকে আটকানোর জন্য অন্য চাল চালে মধুবালা। সে শিমুলের বাড়ির লোকজনদের ডেকে পাঠায়। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি কারণ শিমুল নিজের সিদ্ধান্তে একেবারে অনড়। যে যাই বলুক না কেন টাকাটা সে নেবেই।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুলকে একহাতে ৫ লক্ষ টাকার চেক দেয় পরাগ আরশিমুল অন্য হাতে কাগজে সই করে। আর এই ঘটনার সাক্ষী হিসেবে শিমুলের পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকে। শিমুলের এমন কাণ্ডে তারা ভীষণ অবাক হয়। কি কারনে এমন করল শিমুল? জানতে হলে নজর রাখতে হবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে।

