অবশেষে ডিএনএ টেস্ট হলো সূর্যর! প্রমাণ হলো সূর্যই সোনা রুপার বাবা! গল্পে আসছে দারুন টুইস্ট

সিস্টারের কথায় ডিএনএ টেস্ট হওয়ার পরেই প্রমাণ হল সোনা রুপা সূর্যর মেয়ে!

এখন স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। যদিও চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই ধারাবাহিকের নাম তবুও দর্শকদের ধারণা খুব তাড়াতাড়ি আবার প্রথম স্থানে নিজের নাম লেখাবে ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রধান আকর্ষণ সোনা ও রুপা।

ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে, সোনা রুপার খোঁজ পেয়ে তাদের সঙ্গে দেখা করতে এসেছে দীপা। কিন্তু বাবার কথা চিন্তা করে দীপাকে অস্বীকার করে তারা। এরপর মনের কষ্টে দুঃখে অন্যমনস্ক হয়ে রাস্তায় চলতে গিয়ে একটি বড়সড়ো এক্সিডেন্ট ঘটে তার। আর অন্যদিকে মার্গারেট জানতে পারে সূর্যের কথায় মিথ্যা বলেছে সোনা রুপা।

দীপার চিকিৎসা করায় সিস্টার মার্গারেট। দীপার সাথে কথা বলে তার মনে হয় এই মেয়েটির কথায় সত্যতা স্পষ্ট। দীপার কথা এক বর্ণও মিথ্যা বলে মনে হয় না মার্গারেটের। সে দীপার থেকে জানতে পারে সূর্য আর তার মধ্যে বহু দিন ধরেই এমন ঝামেলা অশান্তি চলছে।

এরপর গোটা বিষয়টা ঠিক করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সিস্টার মার্গারেট। সে বুঝতে পারে বাবা মায়ের মধ্যে অশান্তি চলায় তার কতটা খারাপ প্রভাব পড়ছে সোনা রুপার উপর। এরপরেই সূর্যকে ফোন করে মার্গারেট আর বলে, সূর্যকে তার সাথে হসপিটালে যেতে হবে।

মার্গারেট সূর্যকে নিয়ে হসপিটালে যায় এবং সোনা রুপার সাথে তার ডিএনএ টেস্ট করায়। আর টেস্টের এর রিপোর্টে কি আসতে চলেছে সেটা নিশ্চয়ই অজানা নয় দর্শকদের। এবার যদি সত্যিই এমন কিছু হয় আর প্রমাণ হয়ে যায় সোনা রুপা সূর্যেরই সন্তান তাহলে কেমন লাগবে দর্শকদের?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button