দর্শকদের সব আশা শেষ স্লট পরিবর্তন নয়,বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে খোদ চ্যানেল কর্তৃপক্ষ!

মাত্র পাঁচ মাসেই নাকি বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’, এমন গুঞ্জন মাথাচাড়া দিয়েছে টেলিপাড়ায়। ‘সন্ধ্যাতারা’র স্লট ঘোষণার পর সপ্তাহ ঘুরলেও ‘মেয়েবেলা’র নতুন স্লট বরাদ্দ করেনি স্টার জলসা, এর জেরেই আতঙ্কিত ভক্তরা। সাম্প্রতিক সময়ে মাত্র ২ মাস পুরোনো মেগাকেও বন্ধ করেছে চ্যানেল। সুতরাং ‘রূপা’হীন মেয়েবেলা বন্ধ হবে এই জল্পনা বেশ জোরালো হয়েছিল টলি পাড়ায়।
১২ই জুন থেকে ‘মেয়েবেলা’র স্লটে দেখা যাবে ‘সন্ধ্যাতারা’। কিন্তু এখনই শেষ হচ্ছে না ‘মেয়েবেলা’ অনুরাগীদের আশ্বস্ত করে এমনটাই জানিয়েছিলেন সিরিয়ালের অন্যতম লিড স্বীকৃতি মজুমদার। শুক্রবার ছিল পর্দার মৌ-এর জন্মদিন। রাতে ইনস্টাগ্রাম লাইভে আসেন তিনি। সেখানে সব ফ্যানের একটাই প্রশ্ন, ‘মেয়েবেলা কি শেষ হচ্ছে?’ স্বীকৃতি বলেন, ‘যতজন এখানে আছো, মেয়েবেলাকে ফলো করছো তাদের বলতে চাই মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না। টাইম স্লট চেঞ্জ হচ্ছে। তোমরা যারা যারা ভয়েতে ছিলে, তারা ভয়টা কাটিয়ে ফেল কারণ মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না’।
স্বীকৃতির এই বার্তা নিমেষেই ছড়িয়ে পড়েছিল। তবে আশ্চর্যের ব্য়াপার হল সেই ইনস্টাগ্রাম লাইভ নিজের টাইমলাইন থেকে শনি বার মুছে দেন স্বীকৃতি। আসলে সূত্রের খবর ‘মেয়েবেলা’র নতুন স্লট নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের বনিবনা হয়নি। চলতি বছর জানুয়ারি মাসের শেষে শুরু হয়েছিল ‘মেয়েবেলা’। শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক শো হিসাবে যতটা ফল আশা করেছিল চ্যানেল তার সিকিভাগও পূরণে সফল হয়নি ‘মেয়েবেলা’।
গত মাসে এই শো থেকে সরে দাঁড়ান রূপা গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিককে ‘রিগ্রেসিভ’ বলে কটাক্ষ করেন রূপা। জানান, ‘নোংরামি দেখানো হচ্ছে মেয়েবেলা’য়। রূপার পরিবর্ত হিসাবে বীথিকা মিত্রর চরিত্রে আপতত দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। তবে আর খুব বেশিদিন তাকেও দেখা যাবে না এই ধারাবাহিকে। কারণ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
এই মুহূর্তে কাঙ্খিত কোনও স্লটই মেয়েবেল জন্য বরাদ্দ করতে পারবে না চ্যানেল। চ্যানেল কর্তৃপক্ষ প্রোডাকশন হাউজকে জানান সাড়ে সাতটার মত প্রাইম টাইমে খুব কম টিআরপি দিচ্ছে মেয়েবেলা ধারাবাহিক। এত কম টিআরপিতে একটি ধারাবাহিকের টিকে থাকা খুবই মুশকিল। তাই খুব স্পষ্টভাবেই চ্যানেল জানায় বন্ধ করে দেওয়া হচ্ছে মেয়ে বেলা ধারাবাহিককে। মাত্র চার মাস টেলিকাস্ট হয়েছে এই ধারাবাহিক। তবে টিআরপির অবস্থা এতটাই খারাপ যে আর এই ধারাবাহিকটিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়।

