নিম ফুলের মধু থেকে বাদ পড়লো জনপ্রিয় দুই চরিত্র! খবর শুনলে মন খারাপ হবে দর্শক মহলের!

খুব বেশিদিন সব ভালো হলে এবং শান্তি বজায় থাকলে দর্শকরা হাঁফিয়ে যান। তাদের প্রতিকূলতা এবং তার সমাধান দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই এবার ফের সব শান্তি ছেড়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে নিলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। বর্তমানে টিআরপি তালিকার শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিক।
পর্ণা সব সময় তার মেয়েকে সমস্ত খারাপ অবস্থার থেকে দূরে রাখতে চায় আর সব দিক থেকে সেই ব্যবস্থাই করে সে। কিন্তু পরিস্থিতি তাকে আবার সেই আগের জায়গায় এনে দাঁড় করালো। জেল থেকে ছাড়া পেয়ে গেল মন্ত্রীর ছেলে রনি আর ইশা। তারা বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গেলো পর্ণা আর তার গোটা দত্ত পরিবারকে। এখন নিজের মেয়েকে নিয়ে বেশ চিন্তায় পড়েছে পর্ণা।
ধারাবাহিকের বর্তমান পর্ব গুলিতে এই মুহূর্তে যারা প্রধান ভূমিকায় রয়েছে তারা হলো, পর্ণা, তার মেয়ে পুঁটি, সৃজন এবং গোটা দত্ত পরিবার। এছাড়া এই মুহূর্তে এসে উদয় হয়েছে ইশা। বেশ দীর্ঘ কয়েক মাস ধরে এই একই চরিত্রের পুনরাবৃত্তি ঘটে চলেছে। আর কোন নতুন চরিত্রকে ধারাবাহিকে প্রবেশ করানো হয়নি। উল্টে ধারাবাহিকের পর্দা থেকে বেশ কিছু পুরনো চরিত্র চিরতরে বাদ পড়েছে।
দর্শকরা নিশ্চয়ই জানেন ধারাবাহিকের গল্প বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। এর মাঝেই অনেকটা বড় হয়ে গিয়েছে পুঁটি। একে একে তার অন্নপ্রাশন, হাতেখড়ি, প্রথম স্কুলে যাওয়া সবটাই দেখানো হয়েছে ধারাবাহিকের পর্দায়। কিন্তু এর মাঝে কোথাও পর্ণার বাপের বাড়ির লোকজনদের একবারও দেখা যায়নি। সেই শুরুতে কয়েকবার তাদের দেখা গেলেও পরবর্তীতে তারা যেন চিরতরে এই ধারাবাহিকে ব্রাত্য হয়ে গিয়েছে।
আরো পড়ুন: গীতাকে পিছিয়ে ফেলে আবার জয়জয়কার জি বাংলার! ঘরে লক্ষ্মী আসতেই টিআরপি তালিকা দখলে পর্ণার, রইল আজকের টিআরপি তালিকা
আর কোনো কিছুতে না হোক অন্তত পুঁটির বেড়ে ওঠার পর্বে তাদের দেখতে চেয়েছিলেন দর্শক মহল। এমন প্রধান একটি চরিত্র পর্ণা, আর তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনগুলোতেই অনুপস্থিত তার বাড়ির লোকজন! এই বিষয়টি বেশ চোখে লেগেছে ভক্তদের। পিকলু ছাড়া আর কাউকেই দেখা যায়নি। আসলে অনেক দিন আগেই প্রোডাকশন তাদের বিদায় জানিয়েছে।

