“পঞ্চমী”তে আসতে চলেছে আরো এক জনপ্রিয় টেলি অভিনেত্রী! হিন্দির “নাগিনে”র মতোই একটি ধারাবাহিকেই থাকবে একাধিক জনপ্রিয় মুখ! সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতেই উৎসাহী দর্শক

জি বাংলায় নাগদেবতাকে কেন্দ্র করে একটি ধারাবাহিক হল “পঞ্চমী”। নাগ-নাগিনী নিয়ে গল্প কিন্তু বাংলা-হিন্দি কোনও ধারাবহিকেই নতুন গল্প নয়। নাগ নাগিনীর গল্পে একটা চেনা একটি প্লট হল যে নাগিনীর কোনও প্রকার কোনও প্রতিশোধ নেওয়ার থাকে, আর তাতেই বাকি গল্প এগোয়। তবে এই সিরিয়ালের প্রেক্ষাপট একটু আলাদা। গল্পের মোড় এখানে একটু পাল্টে দেওয়া হয়েছে। আর এই কারণেই সেইখানে পঞ্চমী বেশ ভালো মতোই সাড়া পাচ্ছে। কারণ এটা একটু অন্য স্বাদ দিচ্ছে।

গল্পকে একটু অন্য স্বাদে আনতে তো ভালোরকম টুইস্টই আনা হয়েছে। দর্শক বেশ ভালো মতোই কনফিউজ। প্রসঙ্গত গল্প এগিয়ে যাচ্ছে বেশ সুন্দরভাবেই। গল্পে পঞ্চমী ইচ্ছাধারী নাগিন এবং চিত্রা হলেন একজন কালনাগিনী। আসলে পঞ্চমীকে পাঠানো হয় তাঁর মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু পঞ্চমী সেসব কিছু চায় না। তাই চিত্রাকে পাঠানো হয়েছে এই কাজ করতে। আর এর মাঝে টানাটানি পড়ে যায় কিঞ্জলকে নিয়ে। ধারাবাহিকে মাঝে মধ্যেই চিত্রার মতলব নিয়ে বেশ ভালো মতোই একটি টুইস্ট আনা হয়। যদিও এর মাঝে জানা যায়, কিঞ্জলের একটি দিব্য শক্তি আছে। তাঁর যার সঙ্গে মিলন হবে, তার গর্ভে যে বাচ্চা আসবে, সেই বাচ্চার একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে। আর এটিই এই ধারাবাহিকের অন্যতম মেইন টুইস্ট।

পঞ্চমীতে কি এবার আসতে চলেছে নবাব নন্দিনীর ইন্দ্রানী? ধারাবাহিকের টিআরপি কম থাকায় আট মাসের মাথায় শেষ হয়ে গেছিল নবাব এবং নন্দিনীর কাহিনি। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি সিরিয়ালের কেউই। শেষ দিনের সম্প্রচারের আগে তাই আবেগপ্রবণ নায়িকা। নন্দিনীর চরিত্রে দর্শক দেখছেন ইন্দ্রাণী পালকে। নবাব নন্দিনী নিয়ে বেশ আবেগপ্রবণ হয়েছিলেন ইন্দ্রানী পাল তিনি বলেন, ‘স্বল্প সময়ের জন্য হলেও নন্দিনী চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুশি। এত ভাল চরিত্র এবং সঙ্গে এত সুন্দর টিম পাওয়ার জন্য আমি খুশি ও কৃতজ্ঞ। এই সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে’।

Ponchomi - Disney+ Hotstar
বেশ মন খারাপের মধ্যে দিয়ে শেষ হয়েছিল নবাব নন্দিনীর শুটিং। দর্শকদের কাছে বেশ পছন্দের ছিল নবাব নন্দিনীর ইন্দ্রানী। কেক কেটে, খাওয়াদাওয়ায় শেষ দিনটাও হইহই করে কাটাচ্ছিল টিম ‘নবাব নন্দিনী’। এই সিরিয়ালের মাধ্যমেই দর্শক পেয়েছিল নতুন জুটি। রিজওয়ান রব্বানি শেখ ওরফে সানি এবং ইন্দ্রাণীকে দর্শক এই প্রথম দেখেছিলেন ক্যামেরার সামনে। আগামী দিনে আবারও কি তাঁদের একসঙ্গে দেখা যাবে? এই জুটিকে একসঙ্গে দেখতে না পেলেও নন্দিনীকে আবার ধারাবাহিক জগতে দেখার ইচ্ছা প্রকাশ করেছে তার অনুগামীরা।

Indrani Paul Profile, Wiki, Biography, Professional Details
পঞ্চমীর ধারাবাহিকে পঞ্চমীর পরের জেনারেশনে যদি ইন্দ্রানী কালকে কাজ করা হয় তাহলে কেমন হবে ? হ্যাঁ এমনটাই চান তার অনুগামীরা। পঞ্চমীর মেয়ে হিসেবে ইন্দ্রানীকে দেখার ইচ্ছা প্রকাশ করেছে নেটিজেনরা। তাদের বক্তব্য – ‘পঞ্চমী ধারাবাহিকে যেহেতু কিছুদিন পর টাইম লিপ দেখানো হবে। পঞ্চমীর মেয়েকে নিয়ে গল্প এগোবে সেখানে ইন্দ্রানী দিকে বেশ ভালো মানাবে। ইন্দ্রানী দির ও নাগিন সম্বন্ধীয় কাহিনী করতে খুব ভালো লাগে। তাই যদি দিদি পঞ্চমীর মেয়ের ভূমিকায় ফিরে আসে তাহলে তো খুব ভালো হয়’।

Back to top button