সব সমস্যা মিটে গেলেও পূর্ণতা পাবে না এক্কাদোক্কা, অনির্বাণ গুহর সাথে নয় পোখরাজের সাথেই রাধিকাকে চায় দর্শক

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial) । পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সেই সময় ওই তালিকায় যোগ হয়েছিল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)-র নাম। স্টার জলসায় সম্প্রচারিত হয় এই মেগা। এই জুটিতে দেখা যাচ্ছে সকলকের প্রিয় মোহর ও ডিঙ্কাকে অর্থাৎ টেলি অভিনেতা সোনামণি সাহা (Sonamoni Saha) ও সপ্তর্ষি মৌলিককে (Saptarshi Moulik)।
‘মোহর’ (Mohor) ও ‘শ্রীময়ী’ (Shreemoyee) শেষ হওয়ার পর মন খারাপ ছিল বহু দর্শকদের। ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে আসার পর থেকে তাদের উত্তেজনা বেড়ে গিয়েছিল বহুগুণ। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের ব্যানারে, লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখনীতে তৈরি হয়েছে এই মেগা। ‘এক্কা দোক্কা’-র সৃজনশীল পরিচালকের দায়িত্বও পালন করছেন লীনা। অন্যদিকে ধারাবাহিক পরিচালনা করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় (Saibal Banerjee)।
অন্যদিকে টিআরপি লিস্টে এক সময় এক নম্বরে থাকা ‘মোহর’ বন্ধের পর ভেঙে যায় মোহর-শঙ্খর অনস্ক্রিন জুটিও। দুই অভিনেতা দুই ভিন্ন সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন। প্রতীককে কাস্ট করা হয় ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে। কিছুদিন আগেই সেই সিরিয়াল বন্ধ হয়েছে। টিআরপির নিরিখে ভাল জায়গা দখল করতে পারেনি সেই সিরিয়াল। অন্যদিকে সোনামণি কাজ শুরু করেন ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে। টিআরপির নিরিখে ৫ কিংবা ৬-এর ঘরে থাকতো ‘এক্কা দোক্কা’র স্কোর। যদিও ধারাবাহিকের নির্দিষ্ট দর্শক আছেন এবং সিরিয়াল নিয়ে চর্চাও হয় সর্বত্র।
প্রতীক সেন আর সোনামনির সেই পুরনো জুটি কে পুনরায় এক্কাদোক্কা ধারাবাহিককে ফিরিয়ে আনেন লেখিকা। তাতে যেমন একাংশ বেজায় খুশি হয়েছিলেন আরেক অংশ মোটেই ভালোভাবে নেয়নি বিষয়টাকে। এর মাঝে ঘটে গেছে অনেক ঘটনা তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি রাধিকা এবং ডক্টর গুহ অর্থাৎ প্রতীক সেন এদের দুজনের মিল হবে। অন্যদিকে গল্পের প্রধান নায়ক পোখরাজ ভালো রয়েছে তার রঞ্জাবতীর সাথে।
নেটিজেনদের মতে শেষটা হয়তো রাধিকা অনির্বাণ সমস্ত মান অভিমানকে দূরে সরিয়ে রেখে আবার কাছাকাছি আসবে। পোখরাজ আর রঞ্জার মধ্যে ইতিমধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে যা পরবর্তীতে আরো ভালো হবে। এতদিন ধরে দুই পরিবারের মধ্যে যে তিন প্রজন্ম ধরে লড়াই চলে আসছে সেই লড়াইয়েরও অবসান ঘটবে। কিন্তু তারপরেও পূর্ণতা পাবে না এই ধারাবাহিক। ভক্তরা কখনোই চাননি রধিরাজ জুটি আলাদা হয়ে যাক। যে উৎসাহ নিয়ে দর্শকরা এই ধারাবাহিকটি দেখা শুরু করেছিলেন সেই উৎসাহর আর কিছুই বাকি রাখেননি লেখিকা। গল্পের প্রধান নায়ক নায়িকা এখন একে অপরের থেকে শত যোজন দূরে। তাই শেষটা শান্তি পূর্ন হলেও গল্পের সার্থকতা পাবে না এক্কা দোক্কা।

