সূর্য দীপার ভুল বোঝাবুঝির ট্র্যাককে গুরুত্ব দিচ্ছে না দর্শক! সূর্য দীপার রসায়ন নয়, সোনা রুপার মিষ্টি অভিনয়ের সাথে লাবণ্য সেনগুপ্তই আসল কারণ ‘অনুরাগের ছোঁয়া’র জনপ্রিয়তার মত দর্শকের

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের সেরা সেরা ধারাবাহিক হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। শুরুর প্রথম থেকেই দর্শকদের মধ্যে এই ধারাবাহিক জনপ্রিয়তা বজায় রেখে এসেছে। তবে বর্তমানে তার জনপ্রিয়তা শীর্ষে উঠেছে। নতুন বছর পরার পর থেকেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে দর্শকদের একাংশের মত সূর্য দীপার থেকেও বেশি বর্তমানে তাদের যমজ মেয়ে সোনা রুপাদের জনপ্রিয়তা বেশি।

এই সপ্তাহেও ৯.৬ নম্বর পেয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’। সেই সঙ্গে টানা ৫২ সপ্তাহ ধরে স্লট লিড করে আসছে এই ধারাবাহিক। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই রীতিমতো উৎসাহিত ভক্তরা। তাদের কথায় এই মুহূর্তে বাংলার কোনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়াকে টক্কর দেওয়ার মত নেই।
এ কথার আরো একটি কারণ রয়েছে। প্রসঙ্গত ‘অনুরাগের ছোঁয়া’ শীর্ষস্থানে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তার নম্বর ‘অনুরাগের ছোঁয়া’র থেকে বেশ অনেকটাই কম। যেখানে ‘অনুরাগের ছোঁয়া’ ৯.৬ পেয়ে বেঙ্গল টপার হয়েছে সেই জায়গায় দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.৭। যা দেখে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি ঠিক কতটা জনপ্রিয় দর্শকদের মধ্যে।

তবে জনপ্রিয়তার কারণ সূর্য দীপার রসায়নের থেকেও বেশি সোনা রুপা এবং তাদের ঠাম্মি অর্থাৎ লাবণ্য সেনগুপ্তের জন্য এমনটাই মনে করছে দর্শক। এই ধারাবাহিকের লাবণ্য সেনগুপ্ত তথা সূর্যের মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। তার অভিনয় সব সময়ই দর্শকের নজর কাড়ে। আর এই ধারাবাহিকেও এমনটাই হতে দেখা যাচ্ছে। প্রথম দিকে দীপাকে যে শাশুড়ি মা একেবারেই পছন্দ করত না এখন সে চোখে হারায় তাকে।
সূর্য দীপাকে অবিশ্বাস করলেও লাবণ্য দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দীপার মত মেয়ে কখনোই সূর্যকে ঠকাতে পারে না। তার এই চরিত্রটি এতটাই সুন্দর যে দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। সেই সঙ্গে এখন দুই নাতনির সঙ্গে তার বন্ডিং আরো বেশি করে দর্শকদের নজর কাড়ছে। দীর্ঘ এক বছর ধরে স্লট লিড করছে ‘অনুরাগের ছোঁয়া’। সেই সঙ্গে সম্প্রতিক বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে রয়েছে এই ধারাবাহিক। তাই এখন নির্মাতারা বলতেই পারেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক।

