শ্বশুরবাড়ির বিরুদ্ধে চক্রান্ত করে ‘দেবুদা’ হল “সেরা জামাই”! আর সারা বছর মা কালী সেজেই ‘গৌরী’ হল “সেরা বৌমা”! “জি বাংলা সোনার সংসার” সম্প্রচারিত হতেই চ্যানেলের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটলো। এতদিন ধরে যে জি বাংলা ‘সোনার সংসারে অ্যাওয়ার্ড ২০২৩’ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে ছিল জি বাংলার ভক্তরা সেটাই আজকের টিভির পর্দায় সম্প্রচারিত হয়ে গেল। কিন্তু কোথাও গিয়ে দর্শকরা কিছুতেই জি বাংলার ফলাফলের সঙ্গে নিজেদের মত এক করতে পারলেন না। তাদের মতে একপ্রকার পক্ষপাতিত্ব করা হয়েছে চ্যানেল এর পক্ষ থেকে যার ফলে টিআরপিতে ভালো ফল করা ধারাবাহিক গুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এমন বহু ক্যাটাগরিতে এমন কিছু মানুষদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যারা কিছুতেই সেই ক্যাটাগরিতে সেরা সেরা হতে পারে না দর্শকদের মতে আর তাই নিয়েই বেজায় চলেছে দর্শক। টিভির পর্দায় সম্প্রচার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে দর্শকদের ক্ষোভ উগড়ে পড়ছে চ্যানেল কর্তৃপক্ষের ওপরে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে যে ধারাবাহিকের জন্য সেটি হলো ‘মিঠাই’। অনেকের মত এ বছর টিআরপিতে ভালো ফল না করার জন্যই মিঠাইকে এমন বহু ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হয়েছে যেগুলির তারাই যোগ্য দাবিদার ছিল।

এমন কিছু ক্যাটাগরির মধ্যে সবচেয়ে প্রথমে উঠে আসে “প্রিয় জামাই”য়ের ক্যাটাগরি। যেখানে এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের দেবুদা এবং ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের অর্ককে। কিন্তু দর্শকদের কথায় অর্ক যদিও বা প্রিয় জামাইয়ের ক্যাটাগরিতে থাকলেও দেবুদা কি করে এই অ্যাওয়ার্ড পেতে পারে। আর সেখানে দাঁড়িয়ে মিঠাইয়ের রাজিব, রাতুল তারা কি করে পেল না!

Bengali serial

তাই স্বভাবতই দর্শকদের মধ্যে থেকে পক্ষপাতিত্ব করার বা মিঠাই ধারাবাহিককে কোন ঠাসা করার একটা অভিযোগ উঠেছে। অন্যদিকে আরো একটি ক্যাটাগরি নিয়ে বেজায় বিতর্ক উঠেছে দর্শকমহলে সেটি হলো “প্রিয় বৌমা” যেটি দেওয়া হয়েছে ‘গৌরী এলো’ থেকে গৌরীকে। কিন্তু দর্শকদের মত গৌরীর থেকে অনেক ভালো বৌমা হল মিঠাই। আর দীর্ঘ দু’বছর ধরে সে টিভির পর্দায় একদম যোগ্য বৌমা হিসাবে ধরা দিয়েছে।

Bengali serial

সেই থেকে দেখতে গেলে যোগ্য বৌমা এবং যোগ্য জামাই দুটোই দর্শকদের মতে মিঠাই থেকেই পাওয়ার কথা ছিল। কিন্তু মিঠাইকে গুরুত্ব না দিয়ে সেখানে জগদ্ধাত্রী এবং খেলনা বাড়িতে প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র টিআরপির জন্য। আরো বেশ কিছু ক্যাটাগরি নিয়ে বিতর্ক উঠেছে দর্শক মহলে আর সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজ গুলো দেখলে বোঝা যাচ্ছে ভক্তরা বেজায় চটেছে চ্যানেল কর্তৃপক্ষের ওপরে।

Back to top button