‘মিঠাই’কে নকল করার অভিযোগ ‘গাঁটছড়া’র উপর! স্লট হারা তাই জনপ্রিয়তা পেতে এবার অন্যের গল্প চুরি! রাহুলের বউ হয়ে জুলিকে আস্তে দেখেই, গল্প নকলের অভিযোগ মিঠাই ভক্তদের

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), বাংলা সিরিয়ালের হেন কোনো দর্শক নেই যিনি এই নামটার সঙ্গে পরিচিত নন। ছোটপর্দার অধিকাংশ অভিনেতা অভিনেত্রী অনস্ক্রিন চরিত্রের নামে পরিচিত হলেও সৌমিতৃষা স্বতন্ত্র এক পরিচয় তৈরি করেছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ৭ লাখেরও বেশি।

টেলিপাড়ার এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে ফলোয়ারের নিরিখে এগিয়ে রয়েছেন সৌমিতৃষাই। ‘মিঠাই রানী’ বলতে অজ্ঞান দর্শকরা। সাবলীল অভিনয় আর মিষ্টি ব‍্যবহার দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন সৌমিতৃষা। মোটে ২২ বছর বয়স তাঁর। এখনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। আগামীতে আরো লম্বা সফর বাকি তাঁর।

বর্তমানে মিঠাই তে চলছে জমজমাট পর্ব। রাতুল শ্রী-র পর এবার আগুন লেগেছে সোম তোর্সার সংসারে। সুমির প্রেমিকা ফিরে এসেছে তার জীবনে এবং নিজেকে সোমের স্ত্রী বলে দাবি করছে সে। সঙ্গী নির্দোষ প্রমাণ করায় আর তোর্সার সংসার আবার আগের মত ঠিক করার জন্য মাঠে নেমেছে মিঠাই। কিন্তু মিঠাইয়ের এই প্লটকেই কপি করলো গাঁটছড়া। যা দেখে ট্রলের শিকার হচ্ছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে ঋদ্ধিমানের ভাই রাহুল যাকে পূর্বে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে তার বউ সেজে খড়ির সংসারে ঢুকেছে রাহুলের পূর্ব প্রেমিকা জুলি। সোম তোর্সার মতনই এখন সংসারে আগুন লেগেছে রাহুল আর দ্যুতির। হুবহু মিলে যাচ্ছে দুই ধারাবাহিকের গল্প।

আর এটা দেখেই বেশ মজা নিচ্ছেন মিঠাইয়ের ভক্তরা। তাদের মতে টিআরপি পাচ্ছে না গাটছড়া আর তাই এবার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক মিথাইয়ার থেকেই গল্প নকল করে টিআরবি পেতে হচ্ছে তাদের। এমন দুর্দশা দেখে এই ধারাবাহিককে ট্রল করছেন দর্শক মহল।

Back to top button