চ্যানেলকে “রুদ্রিথি” জুটি ফেরানোর আর্জি ইন্দ্রানীর! তবে চ্যানেল মানতে নারাজ! সেই প্রস্তাব খারিজ করতেই, ক্ষুব্ধ অভিনেত্রীর ভক্তরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বরণ’। টিআরপি তালিকায় সব সময় এগিয়ে এই ধারাবাহিক। ধারাবাহিকে তিথির চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী পাল। তিথি এবং রুদ্রর চরিত্র ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। পুরুলিয়ার মেয়ে ইন্দ্রাণী। সন্তময়ী গার্লস স্কুলের ছাত্রী ছিলেন তিনি। স্কুলের শিক্ষা শেষ করে কলকাতায় এসেছিলেন কলেজে পড়াশুনোর জন্য। কলেজে পড়তে পড়তেই অভিনয়ে সুযোগ পান।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন ইন্দ্রাণী। অভিনয়ের পাশাপাশ মডেলিংও করেন তিনি। ‘বরণ’ ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে ডেবিউ করেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ‘বরণ’এর তিথি। বছর ২১-এর এই অভিনেত্রী নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।
বোরন একটি সাহসী মেয়ের গল্প বর্ণনা করেছে। এই বরণেই জুটি ছিলেন ইন্দ্রানী আর সুস্মিত। দর্শকদের কাছে এই জুটি জনপ্রিয়তার শেষে পৌঁছেছিল। ভক্তদের মতে এনারা একে অপরের সঙ্গে বেশ মানানসই। সম্প্রতি জানা যায় ইন্দ্রানী তার ধারাবাহিকের নায়ক হিসেবে সুস্মিতকে নেওয়ার কথা সাজেস্ট করেছেন। আর তার পরিপ্রেক্ষিতে ইন্দ্রানীকে চ্যানেল কর্তৃপক্ষের দেওয়া জবাবে খেপে লাল ভক্তরা।

জানা গেছে চ্যানেল কর্তৃপক্ষ নাকি বলেছেন এক জুটি দ্বিতীয়বার ফিরে এলে তারা তাদের গুরুত্ব হারায়। আর তারা সেরা জুটি থাকে না। এমন উত্তরে হতবাক দর্শক মহল। কারণ পছন্দের পুরনো জুটিকে নতুন গল্পে একসাথে দেখতে দর্শকরা পছন্দ করেন। কারণ এতে এক গল্পের একঘেয়েমি থাকে না আর পছন্দের নায়ক নায়িকাকেও একসাথে দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ টা চাননা এমনটাই সোনা যাচ্ছে।
এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেছেন – ‘ চ্যানেল এত ফালতু একটা উত্তর ইন্দ্রানী কে কিভাবে দিতে পারে? ইন্দ্রানী পাল জলসা কে তার বিপরীতে হিরোর রোলে সুস্মিত কে নেওয়ার জন্য সাজেস্ট করে – বাট চ্যানেল ইন্দ্রানী কে উত্তর দেয় হিট জুটি পরবর্তীতে ফিরলে ওটা হিট হয়না আর ,, What The Heck !!! বরণ এ কিচ্ছু ছিল শুধু জুটি টা ছাড়া তাহলে কি পরিমান হিট হলে বিকেলে ওরম রেটিং তুলতে পারে – আর এটা SVF – SVF সিরিয়াল হিট বানিয়েই ছাড়বে কোনো সন্দেহ নেই সে অরিজিনাল সিরিয়াল হোক বা রিমেক , রুদ্রিথি কে ফিরে পাওয়া বোধয় এত ইজি না!চ্যানেল একবার প্রোডাকশন এর ডিফারেন্স টা তো দেখতে পারে – ধুর !! এখন দেখা যাক চ্যানেল কি ডিসিশন নেয় পরে পাল্টে ও ফেলতে পারে – রুদ্রিথি যেইভাবেই হোক কাস্ট আবার ফিরলেই আমি চরম খুশি! আমি চাই , চ্যানেল যেন ‘রুদ্রিথি’ কেই কাস্ট করে।’

