প্রথমে ‘অনুরাগের ছোঁয়া’ তারপর ‘কৃষ্ণকলি’ এবার ‘গাঁটছড়া’কে নকল করলো ‘মিঠাই’! জনপ্রিয়তা ফেরাতেই জনপ্রিয় গল্পদের নকল করছে মিঠাই, অভিযোগ ভক্তদের

দিনে দিনে যত টেলিভিশনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ততই বেড়ে চলেছে ধারাবাহিকেগুলির জনপ্রিয়তা। বাংলা টেলিভিশনেও এর অন্যথা হয় না। দিনে দিনে দর্শকের কাছে বাংলা ধারাবাহিকগুলি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। সেই সঙ্গে দর্শকরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে ধারাবাহিকের ভক্ত অনুসারে। আর মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একে অপরের সঙ্গে নিজেদের প্রিয় ধারাবাহিক গুলো নিয়ে ঝামেলা করতে দেখা যায় দর্শকদের। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটি চ্যানেল অথবা ধারাবাহিক অনুযায়ী ফ্যান পেজ রয়েছে। সেখানে নানা রকম মন্তব্য করতে দেখা যায় দর্শকদের।

আর কোনো ধারাবাহিকের গল্পও যদি অন্য কোনো ধারাবাহিকের সঙ্গে একটুও মিলে যায় তখনই সেই ধারাবাহিকের উপর গল্প চুরি অথবা নকল করার তকমা লেগে যায়। এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়াতে। এর আগেও বেশ কিছু ধারাবাহিকের ওপর তকমা লেগেছে অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের গল্প চুরি করার। তাই নিয়ে রীতিমত ধুন্ধুমার বেঁধে গিয়েছিল ভক্তদের মধ্যে। এবার সেই অভিযোগ উঠল মিঠাই ধারাবাহিকের উপর এর আগেও অবশ্য বারবারই অভিযোগের তীর এসেছে মিঠাইয়ের দিকে।

Khori gaatchora

এর আগে যখন মিষ্টির ট্র্যাক প্রথম আনা হয়েছিল মিঠাইতে। তখন সকলে বলেছিল যে এটি অনুরাগের ছোঁয়াকে নকল করা হয়েছে। তার কারণ অনুরাগের ছোঁয়াতেও রুপার সঙ্গে সূর্যর যেভাবে দেখা হয়েছিল এবং একে অপরের প্রতি তারা সুন্দর টান অনুভব করেছিল। তারপরে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। আর সেই একইভাবে মিঠাই তেও কিছুদিন আগে মিষ্টি এবং সিদ্ধার্থের দেখা হওয়া দেখানো হয়েছে। তারপরেই তারা একে অপরের খুব সুন্দর বন্ধু হয়ে যায়। তখন অনেকেই বলতে শুরু করেছিল মিঠাইয়ের যেহেতু জনপ্রিয়তা কমে গিয়েছে তার জন্য অনুরাগের ছোঁয়ার ট্রাক নকল করে সেই জনপ্রিয়তা ফেরানোর চেষ্টা করছে।

এরপরেই মিঠাইতে দেখা যায় নফর চন্দ্র তাকে বারণ করে যে কারোর সামনে যেন সে নিজের মুখ না দেখায়। তার জন্যই সে যখন সিদ্ধার্থ সামনে আসে তখনই ঘোমটা দিয়ে দেয়। এই দেখে তখন ভক্তরা বলতে শুরু করেছিল যে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির নকল করেছে মিঠাই। যে ধারাবাহিক একটা সময় দারুন পরিমাণে জনপ্রিয় ছিল টিআরপি তালিকাতে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচাকে।

Dipa anurager chhowa

আর এবার বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াকে নকল করার অভিযোগ উঠল মিঠাইয়ের দিকে। বর্তমানে মিঠাই গল্পে দেখানো হচ্ছে মিঠাই সবকিছু ভুলে গেছে আর তার অতীতের কোনো কিছুই মনে পড়ছে না। তবে মাঝে মাঝে কিছু একটা ঝাপসা ফুটে উঠছে তার মনের মধ্যে। যেটা উল্টোদিকে গাঁটছড়াতে খড়ির ক্ষেত্রেও হচ্ছে। এই নিয়েই গল্প এগিয়ে চলেছে আর যার জন্য ভক্তদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছে,”এদিকে অনুরাগের কপি অন্যদিকে কৃষ্ণকলির কপি আবার দেখছি এখন গাঁটছড়ার কপি। কপিবাজ এক বিশেষ সিরিয়াল”।

Back to top button