বলি ক্যুইনের সাথে অভিনয় ছোটপর্দার “অর্চি বাবু”র! হিন্দি সিরিয়ালের ভিলেনের পর কঙ্গনার সহকর্মী ঋষি কৌশিক!

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী ঋষি কৌশিক (Rishi Kaushik)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে তিনি পরিচিত ‘অর্চি’ নামেই। কারণ তাঁর চরিত্রকেই ক্রমে আপন করে নিয়েছেন টেলি দর্শকেরা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’, (Ekhane Akash Neel) ‘ইষ্টিকুটুম’ (Istikutum) তাঁর অভিনয় কেরিয়ারের মাইলফলক। তবে আর ছোট পর্দায় বন্দি থাকতে চান না নায়ক। এবারে তাঁর লক্ষ্য বড়পর্দায় আত্মপ্রকাশ।

আরো পড়ুন:ইশার কুটনিগিরি আর সইছে না দর্শকের! টপার থেকে একেবারে পাঁচ নম্বরে! নিম ফুলের মধুর টিআরপি কমার জন্য ক্ষুব্ধ দর্শক

 

জন্মসূত্রে অসমের ছেলে জনপ্রিয় নায়ক ঋষি কৌশিক। গুয়াহাটিতে একটি ছবিতে কাজ করার পরই তিনি চলে আসেন কলকাতা। এখানে পরপর বাংলা ধারাবাহিকে কাজ করে গিয়েছেন ঋষি। জি বাংলার (Zee Bangla) ‘একদিন প্রতিদিন’ (Ekdin Pratidin) ধারাবাহিকের মাধ্যমে তাঁর বাংলা টেলিভিশনে কাজ করা শুরু। এরপর তিনি দর্শকদের উপহার দেন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মুখ্য চরিত্র ডঃ উজান চ্যাটার্জির চরিত্রে নজর কাড়েন অভিনেতা। এরপর ফের স্টার জলসায় (Star Jalsha) তাঁর দ্বিতীয় কাজ ‘মুখোশ মানুষ’ (Mukhosh Manush)।

এরপর স্টার জলসাতেই ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে অভিনয় করে তাক লাগিয়েছেন ঋষি কৌশিক। এই ধারাবাহিকে তাঁর অর্চিস্মান চরিত্রটি এখনও দর্শকদের কাছে প্রিয়। ‘ইষ্টি কুটুমের’ পর বসে থাকেননি ঋষি। কুসুমদোলা, কোড়া পাখি পরপর ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা। পর্দায় গম্ভীর চরিত্রে অভিনয় করলেও আদতে বেশ প্রাণখোলা মানুষ ঋষি কৌশিক।

বাংলা ধারাবাহিকে অভিনয়ের পর সম্প্রতি বলি পাড়ায় পা রেখেছেন ঋষি। জনপ্রিয় ধারাবাহিক ‘ঝনক’-এ দেখা যাচ্ছে তাঁকে। কলকাতা-মুম্বাই জার্নি বেশ উপভোগ করছেন অভিনেতা। বিভিন্ন চরিত্রে অভিনয়ের এক্সপেরিমেন্ট করতে চাইছেন তিনি। পর্দার নায়ক থেকে তিনি হয়ে উঠলেন বড় পর্দার খলনায়ক।

Bollywood

বলিউডের সিনেমায় অভিষেক হতে চলেছে নায়ক ঋষি কৌশিকের। বলি ক্যুইন কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা যাবে তাঁকে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তাঁর অনুরাগীমহলে। বলি ক্যুইন কঙ্গনা রানাউতের আসন্ন ছবি ‘এমার্জেনসি’-তে খলনায়ক মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে ঋষি কৌশিককে। স্বাভাবিকভাবেই তাঁর নতুন কাজ
নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেতা।

Back to top button