নায়ক থেকে ভিলেন সব চরিত্রে সমান ভাবে সাবলীল অভিনেতা ফাহিম মির্জা! বারে বারে দর্শকদের মন জয় করেছেন তিনি
মিঠাইয়ের "রুদ্র" থেকে ইচ্ছে পুতুলের "রূপ" দুটো যে একই মানুষ তা কোন ভাবেই ধরতে পারবে না কেউ! অভিনেতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

নিজের অসাধারণ অভিনয় দিয়ে মন জয় করে নিচ্ছে ফাহিম মির্জা, তার দক্ষতা দেখে প্রশংসার পঞ্চমুখ ভক্তরা,আশা করি মিঠাই ধারাবাহিকের কথা দর্শকরা ভোলেননি। কয়েক মাস হল শেষ হয়েছে মিঠাই (Mithai)। দর্শকমহলে এই ধারাবাহিকের ক্রেজ ছিল দেখার মতন। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রকে খুব পছন্দ করতেন দর্শকমহল। নায়ক নায়িকা ছাড়াও যে চরিত্রটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল সেটি হল রুদ্র। অফিসার রুদ্রের চরিত্রে এখানে অভিনয় করছিলেন জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirja)।
ফাহিমের অভিনয়ে মুগ্ধ দর্শক
‘মিঠাই‘-এর রুদ্র অন্যতম প্রিয় চরিত্র টেলিভিশনের দর্শকদের। পাশপাশি তাকে দেখা গেছে ‘কড়িখেলা’য় একদম শয়তানের চরিত্রে। ব্যাপারটা তিনি দারুন উপভোগও করছেন। শুরুটা হয়েছিল আজ থেকে বছর নয় আগে ‘রাশি’ ধারাবাহিকে ডাঃ জেসির চরিত্রে। যদিও সুযোগটা পেতে তাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল।
অভিনয়ে জীবনের শুরু
মডেলিং, ফটোশুট, অ্যাড শুট এগুলোই তিনি করতেন।একদিন একজন তাকে বলে তিনি কেন অভিনয় করছেন না! সেই ভদ্রলোকই তাকে অডিশনের খবর দেন। শুরু থেকেই একজন দক্ষ অভিনেতা হওয়ার সমস্ত গুণ ছিল ফাহিমের মধ্যে। আর পাঁচটা নবাগত অভিনেতা অভিনেত্রীর মতন তিনিও খুঁজে চলেছিলেন একটি উপযুক্ত সুযোগ। যে সুযোগটা পেলে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। খুব তাড়াতাড়ি তার জীবনে এলো সেই সুযোগ।
বেশ দীর্ঘ প্রক্রিয়ার পর তার সুযোগ আসে ‘রাশি’তে।এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি করলেন ‘রাইকিশোরী’, ’জলনূপুর’, ‘প্রেমের কাহিনী’, ’রাসমণি’, ’মনসা’, ‘নেতাজি’ ধারাবাহিকে। এখন ‘মিঠাই’ এবং ‘কড়িখেলা’। এখন তাকে সবাই এক ডাকে চেনে। তিনি এখন সকলের প্রিয় অভিনেতা ফাহিম মির্জা।
সব চরিত্রে মানানসই ফাহিম
কখনো ফাহিমকে দেখা গিয়েছে শয়তানের ভূমিকায় আবার কখনো দেখা গিয়েছে পজেটিভ চরিত্রে। প্রত্যেকটি চরিত্রে তিনি তার অসামান্য দক্ষতার নিদর্শন রেখেছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে। এই ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে রূপঙ্কর সান্যাল এর ভূমিকায়। এখানে তার চরিত্রটি ধূসর। বড়লোক বাবার বিগড়ে যাওয়া এবং উৎশৃংখল জীবনযাপনে অভ্যস্ত এক ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এই চরিত্রতেও তিনি একেবারে মিশে গিয়েছেন। তার এই অসামান্য প্রতিভাকে কুর্নিশ জানায় দর্শকমহল।

