দর্শকদের জন্য বিরাট সুখবর! জি বাংলার নতুন মেগায় জলসায় হারিয়ে যাওয়া নায়িকা!

খুব শীঘ্রই বাংলা নতুন ধারাবাহিক (New Serial) জগতে আসছে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের ধারাবাহিক। একাধিক জনপ্রিয় প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসছে বিভিন্ন ধরনের ধারাবাহিক। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star jalsha), কালার্স বাংলার (Colours Bangla) মতন চ্যানেল গুলিতে ব্লুজ প্রোডাকশন, ট্রেন্ড প্রোডাকশন, ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক।

এছাড়াও বেশ কিছু নতুন ধারাবাহিক শুরুর অপেক্ষাতে রয়েছে। সম্প্রতি সেরকমই জি বাংলার চ্যানেলে আসছে একটি নতুন ধারাবাহিক। আপনারা আগেই শুনেছেন টেন্ট সিনেমার পক্ষ থেকে আসছে নতুন ধারাবাহিক। এবারে খুব শীঘ্রই জি বাংলার পর্দাতেই আসছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক।

যেদিন থেকে টেন্ট সিনেমার পক্ষ থেকে নতুন ধারাবাহিক আসার কথা রয়েছে সেদিন থেকেই নায়ক-নায়িকার লুক সেটের জন্য অনেক প্রস্তুতি চলছে। অবশেষে নায়ক এবং নায়িকার লুক সেট করা হয়ে গিয়েছে। কনফার্ম হয়ে গিয়েছে নায়ক-নায়িকা। জানেন কি নতুন ধারাবাহিকের নায়িকা চরিত্রে কাকে দেখা যেতে চলেছে?

নতুন ধারাবাহিকে আসছে জনপ্রিয় অভিনেত্রী

নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রে কিন্তু একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী থাকছেন। তিনি স্টার জলসায় বেশ পরিচিত মুখ। স্টার জলসার অনেক ধারাবাহিকে এর আগে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, এবার তিনি আসতে চলেছেন জি বাংলার পর্দায়। জি বাংলার টেন্ট সিনেমার পক্ষ থেকে নতুন ধারাবাহিকে এবারে অভিনয় করবেন সকলের পছন্দের স্টার জলসার জনপ্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুন: জগদ্ধাত্রীর মৃ’ত্যুতে চলছে তদন্ত! সন্দেহের তালিকায় স্বয়ম্ভু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

সকলের প্রিয় অভিনেত্রী এর আগে তুঁতে, খুকুমণি হোম ডেলিভারি, সাঁঝের বাতির মত ধারাবাহিকে অভিনয় করেছেন। সব করে ধারাবাহিক অভিনেত্রীর অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে কথা বলা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে নিয়ে। এবারে জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে।

Back to top button