পর্ণার বুদ্ধিতে কুপোকাত অয়ন মৌমিতা! নকল টাকা নিয়ে মহা বিপাকে ইশা! নায়িকার প্রশংসায় পঞ্চমুখ দত্ত বাড়ি

এখনো অবধি বেশ ধোঁয়াশায় রয়েছেন জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের দত্ত পরিবার সহ গোটা দর্শক মহল। এত তাড়াতাড়ি কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করল ধারাবাহিকের নায়িকা পর্ণা? চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অর্জন করেছে এই ধারাবাহিকটি। যত দিন যাচ্ছে আকর্ষণীয়তা বৃদ্ধি পাচ্ছে এই মেগার।

বর্তমান গল্প অনুযায়ী, ইশার নোংরা প্ল্যানের শিকার হয় পুঁটি। তাকে অ’প’হ’র’ণ করে নিয়ে যায় কিছু গুন্ডা। পর্ণা আর সৃজন দুজন মিলে একটা বুদ্ধি বের করে। আর এভাবেই তারা টাকার বন্দোবস্ত করে ফেলে। তারপর তারা সোজা চলে যায় সেই জায়গায় যেখানে সৃজনের মেয়েকে ধরে রাখা হয়েছে। এরপর তারা দুজন টাকাটা দিয়ে পুঁটিকে ছড়িয়ে আনে।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৮ মে (Neem Phuler Modhu Today Episode 28 may)

নকল টাকা দিয়ে উদ্ধার পুঁটি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা আর সৃজন পুঁটিকে নিয়ে ফিরে আসে দত্ত বাড়িতে। পুঁটিকে ফিরে পেয়ে সবাই খুব খুশি হয়। কিন্তু কেউ বুঝতে পারে না এতগুলো টাকা তারা কোথা থেকে জোগাড় করল। কৃষ্ণা মনে করে বোধহয় শাড়ির কথার অ্যাকাউন্ট থেকেই টাকাগুলো গেছে। তখন সৃজন বলে তাদের একটাকাও খরচ হয়নি। সব টাকা যোগাড় করেছে পর্ণা। এটা শুনে আরো বেশি অবাক হয়ে যায় সবাই।

এরপর পর্ণা বলে, সে আর সৃজন দুজন মিলে নকল টাকা বানায়। তারপর সেই টাকাগুলো দেয় ওই গুন্ডা গুলোকে। প্রথম দিকে তার একটু ভয় লাগছিল কিন্তু এই নিয়ে কোনো সমস্যা হয়নি। এসব শুনে অয়ন আর মৌমিতা তাড়াতাড়ি আবার ইশাকে ফোন করে সবটা জানানোর জন্য কিন্তু ইশা কিছুতেই ফোন ধরতে চায় না কারণ সে সব টাকা একা ভোগ করতে চায়।

আরও পড়ুন: শ্যামলীকে ব্যবসার অনেক বড় দায়িত্ব দিল সূর্য! অনিকেতকে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য করলো মামনি!

চরম বিপাকে ইশা

ইশা বারবার অয়ন আর মৌমিতার ফোন কেটে দিতে থাকে। এরপর সে টাকাগুলো নিয়ে চলে যায় গয়নার দোকানে। সেখানে গিয়ে প্রায় ৪৫ লক্ষ টাকার গয়না কেনে। দোকানদার বেশ অবাক হয় যখন ইশা বলে সে সব টাকাটা ক্যাশে দিতে চায়। এরপর সব টাকা বের করে মেশিনে ঢোকাতেই ধরা পড়ে যায় সেগুলো নকল টাকা। এসব দেখে প্রচন্ড রেগে যায় দোকানদার। সে তাড়াতাড়ি পুলিশকে খবর দিতে বলে। ইশা বুঝতে পারে পর্ণা তাকে ভালো মতন বোকা বানিয়েছে।

 

Back to top button