মিঠাইকে বা’দ দিয়েই মিঠাই পরিবারের রিইউনিয়ন! তবে কি মনো’মালি’ন্যের জেরেই সবার থেকে আ’লাদা হলো সৌমি?

প্রায় এক বছর হয়ে গেলো শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দার সম্প্রচারিত এবং এই চ্যানেলের ইতিহাসে সবথেকে বেশি অনুরাগী প্রাপ্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। একদম সাদামাটা সুন্দর একটি পারিবারিক গল্প সম্প্রচার করতো এই ধারাবাহিক। এই মেগার প্রত্যেকটি প্লট অত্যন্ত আকর্ষণীয় এবং মহগ্রাহী হয়ে উঠেছিল। এই ধারাবাহিকের মতন টিআরপি বোধ হয় এই ধারাবাহিকের ইতিহাসে কোন মেগাই কখনো অর্জন করতে পারেনি।

এই ধারাবাহিকটির মধ্যে দিয়েই টলি পাড়ায় জনপ্রিয়তা পায় ধারাবাহিকের নায়ক এবং নায়িকা, অর্থাৎ নায়ক আদৃত রায় (Adrit Roy) এবং নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই ধারাবাহিকে কাজ করেই ভাগ্য খুলে গিয়েছে তাদের। এর পর থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছিল আদৃত সৌমির এই সুন্দর জুটি। তখন সিধাই জুটি বলতে সবাই অজ্ঞান। দীর্ঘ আড়াই বছর ধরে চ্যানেলে একচেটিয়া রাজত্ব চালিয়েছিল এই মেগা।

একেবারে একটানা ৫২ সপ্তাহ ধরে এই ধারাবাহিক ছিল টিআরপি টপার। এখনো এই সিধাই জুটি নিয়ে দর্শকদের মনের মধ্যে উদ্দীপনা একটুও কমেনি। তবে যতদূর জন্য যায় বাস্তবে অদৃতের সাথে সৌমির সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। মিঠাই-এর শেষ দিকে নায়ক নায়িকার মধ্যে তেমন কথা বার্তা হতো না। কথা বন্ধই থাকত সৌমিতৃষা আর আদৃতের। ধীরে ধীরে গোটা মিঠাই পরিবারের সাথেই একটা দূরত্ব তৈরি হয়ে যায় সৌমির।

মিঠাই শেষ করেই বড় পর্দায় কাজ করা শুরু করেন সৌমিতৃষা। আর তারপর থেকেই শোনা যায় বেশ অহংকারী হয়ে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, ধারাবাহিকের বহু সদস্য মাঝে মধ্যেই তাকে ইঙ্গিত করে অনেক কথাই লিখে থাকেন। যেখান থেকে বোঝা যায়, সে মিঠাই পরিবারের কাছে ব্রাত্য হয়ে গিয়েছেন। এতদিন সবটাই ছিল মৌখিক এবং ধারণা ভিত্তিক। তবে এই দিন তার প্রমাণ পেলেন গোটা নেটপাড়া।

আরো পড়ুন: ‘মিঠিঝোরা’ তুলকালাম! রাইয়ের হাত দিয়ে স’র্ব’না’শ নেমে আসবে অনির্বাণের জীবনে! নতুন প্রোমো দেখে চোখ কপালে উঠল সবার

সম্প্রতি এই ধারাবাহিকের নায়ক আদৃত রায় নিজের সমাজ মাধ্যমের পাতায় বেশ কিছু মুহূর্ত তুলে ধরেন। এটা হলো মিঠাই এর রিউনিয়নের কিছু মুহূর্ত। এখানে উপস্থিত ছিলেন গোটা মিঠাই টিম। মিঠাই ধারাবাহিকের প্রায় প্রতিটি সদস্যদেরই এই ছবি গুলিতে দেখা মিলেছে। কিন্তু দেখা যায়নি মিঠাই রানীকে। তবে কি সত্যি মনোমালিন্যের জেরে দলছুট হয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা?

Back to top button