ক্যামেরার পিছনে মিঠাই পরিবারের শেষ মুহূর্তের এক ঝলক, চোখে জল আনবে আপনারাও, দেখুন সেই অদেখা ভিডিও

‘মিঠাই’ শেষ হওয়ার খবরে এমনিতেই মন খারাপ দর্শকদের। এরই মধ্যে এল ধারাবাহিক নিয়ে নতুন আপডেট। ‘মিঠাই’ ধারাবাহিকের শেষ সম্প্রচার নিয়ে জল্পনা একটা ছিলই। জানা গিয়েছিল, ১১ জুন ‘মিঠাই’-এর শেষ সম্প্রচার। কিন্তু, ‘মিঠাই’ দর্শকদের জন্য খারাপ খবর। ১১ জুন নয়, বরং আরও দু’দিন আগে শেষ হয়ে যাচ্ছে ‘মিঠাই’।
৯ জুন ধারাবাহিকের শেষ সম্প্রচার। অর্থাৎ শুক্রবারই বাঙালির ড্রয়িংরুমে শেষবারের মতো দেখা যাবে মোদক পরিবারকে। হল্লা পার্টির হল্লা আর দেখা যাবে না ৯ তারিখের পর থেকে। মনোহরায় যবনিকা পড়বে আর মাত্র দু’দিনেই। শেষের দিকে টিআরপি কমে গেলেও জনপ্রিয়তা কমেনি। বাঙালি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে ‘মিঠাই’।
২০২১ সালের জুলাই মাসে প্রথম সম্প্রচার হয়েছিল মিঠাই (Mithai) ধারাবাহিক (Serial)। তারপর থেকে বাঙালি সিরিয়াল-প্রেমীদের কাছে ‘মিঠাই’ আদতেই শেষ পাতের মিষ্টির মতো হয়ে গিয়েছিল। প্রত্যেকদিন নিয়ম করে ধারাবাহিক না দেখলে মন ভরতো না দর্শকদের। ধারাবাহিকের চিত্রনাট্যের স্রোতে ভেসেছিলেন দর্শক। আনন্দে হেসেছেন, দুঃখে কেঁদেছেন। মিঠাইয়ের সঙ্গে দর্শকদের প্রায় দুই বছর সম্পর্ক এবার শেষ হতে চলেছে।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মিঠাই ধারাবাহিকের শেষ শ্যুটিং। তবে এপিসোডগুলি জমানো ছিল। শ্যুটিং শেষ হয়ে গেলেও চিত্রনাট্যের শেষটুকু উপভোগ করছিলেন দর্শকেরা কিন্তু সেই যাত্রাও এবার শেষ হতে চলেছে। জানা গিয়েছে, মিঠাই ধারাবাহিকের শেষ এপিসোড দেখা যাবে ৯ জুন। এরপর মিঠাইয়ের জায়গা নিয়ে নেবে অন্য কোনও ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ শ্যুটিংয়ের পর চরিত্রাভিনেতারা বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। সকলেই সামাজিক মাধ্যমে মন খারাপের কথা জানিয়েছিলেন। এতগুলো বছর একসঙ্গে অভিনয় করে ক্যামেরার পিছনে তাঁদের অন্যরকম রসায়ণ তৈরী হয়েছিল। ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়ে যাওয়ায় সকলেই একে অপরকে মনে করছেন। একইসঙ্গে নতুন কাজে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন সকলে। তবে শেষ বেলায় পর্দার পিছনে তাদের সবার চোখেই ছিল জল। প্রত্যেকেই ভেসে গিয়েছিলেন মনোহরার আবেগে।
View this post on Instagram

