একদিকে মেয়ের অন্নপ্রাশনের তোড়জোড়! অন্যদিকে অভিনেতার নিথর দেহ! মেয়েকে আর কোলে নিয়ে আদর করা হলো না! হারিয়ে গেলেন রনি চক্রবর্তী!

সালটা ছিল ২০১৫, দিনটা ছিল ১৫ই মে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শোকের ছায়া। কেউ ভাবতেও পারেননি এমন একটা খারাপ সংবাদ অপেক্ষা করছে তাদের জন্য। ওই দিনটা যেন ছিল একটা অভিশপ্ত দিন। মৃত্যু হয়েছিল টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতা রনি চক্রবর্তীর (Ronnie Chakraborty)।
রনির অস্বাভাবিক মৃত্যু ঘটে আজও রহস্য রয়েছে কিভাবে জোরে ডুবে একজন জাতীয় স্তরের সাদা রুম মারা গেলেন সেই নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে আজও। সেইসময় মেগা সিরিয়ালের শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। জল নূপূর-এ লালের চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। সেই সঙ্গে মেয়ের মুখেভাতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন। সেই রাতেই শুটিং থেকে ফিরে সন্তোষপুরের সার্ভে পার্কের বাড়ির কাছের পুকুর থেকে মাঝরাতে উদ্ধার হয় অভিনেতার মরদেহ।
অভিনেতার মৃত্যুতে থমকে গিয়েছিল ইন্ডাস্ট্রি। এরপর কেটে গিয়েছে ৯ বছর। কিন্তু ইন্ডাস্ট্রি আজও ভোলেনি প্রতিভাবান অভিনেতা রনিকে। দুর্দান্ত সাঁতারু ছিলেন রনি। জাতীয় স্তরে সাঁতার কেটেছেন। তার কিভাবে জলে ডুবে মৃত্যু হলো সেটাই বুঝতে পারেননি কেউ। সেই নিয়েই হয়েছিল জলঘোলা।
শ্যুটিং সেরে প্রতিদিনের মতন ওইদিনও জিমে গিয়েছিলেন অভিনেতা। মধ্যরাতে বাড়ি ফিরে সাঁতার কাটতে যান কাছের পুকুর। সেই সময় রনির সঙ্গে ছিলেন দুই বন্ধু। তার কিছুক্ষণ পরেই অভিনেতার দুই বন্ধু খবর দেয় রনি জল থেকে উঠছে না। থানা থেকে ডুবুরি এনে উদ্ধার করা হয় অভিনেতা নিথর দেহ। পুকুরের পাড়েই মিলেছিল রণি জামা, মোটরবাইক এবং মোবাইল।
আরও পড়ুনঃ ‘বুম্বাদা একটা প্রোডাক্ট…’- এত দিন কাজ করে কি পেয়েছেন অভিনেতা? বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকদের নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!
অভিনেতার অকাল মৃত্যু কেউ আজও মেনে নিতে পারেনি। কিভাবে জাতীয় স্তরের একজন অভিনেতার জলে ডুবে মৃত্যু হতে পারে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাবে আজীবন। কোনদিনও দর্শক অভিনেতাকে ভুলতে পারবেন না। রনি বেঁচে থাকবেন আমাদের সকলের মাঝে।

