‘বুম্বাদা একটা প্রোডাক্ট…’- এত দিন কাজ করে কি পেয়েছেন অভিনেতা? বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকদের নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

টলিউডের (Tollywood) সুপারস্টার বলতে প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতে কয়েক দশক ধরে রাজত্ব চালাচ্ছেন তিনি। টলিউডে অনেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি নামে চেনেন।

৯০ দশক থেকে আজ অবধি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। রচনা ব্যানার্জি, দেবশ্রী, শতাব্দি, ঋতুপর্ণা ঘোষ সহ সকল সুন্দরী অভিনেত্রীদের সাথে জুটি বেঁধেছেন অভিনেতা। ৫০ পেরিয়েছে কিন্তু সেই একইরকম অভিনয়ের দক্ষতা রয়েছে। আজও তাই পরিচালক, প্রযোজকদের পছন্দের তালিকায় প্রথমে থাকেন তিনি।

ইন্ডাস্ট্রিতে তিনি বুম্বাদা নামেই পরিচিত। কিন্তু সেই বুম্বাদাকেই পরিচালক, প্রযোজকরা নাকি প্রোডাক্ট হিসেবে দেখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি অভিযোগ করেছেন অভিনেতা। কি বললেন বুম্বাদা, হঠাৎ কোন পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন প্রসেনজিৎ?

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি ১৮-১৯ বয়স থেকে অভিনয় করি। যখন আমার ২০-২৫ বছর বয়স তখন এমনও হয়েছে হয়তো মাসে আমার দুটো ছবি হলে রিলিজ হয়েছে। তখনও আমার পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান, আমার দর্শক আমাকে এক নম্বর বানিয়ে রেখেছিল, বুম্বাদা একটা প্রোডাক্ট। ওরা জানতো আমাকে নিয়ে ছবি করলে ৬ সপ্তাহ চলবেই। তাই আমি কখনো সেকেন্ড বেঞ্চে বসতে পারবো না, ওদের ছোট করতে পারব না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার পাওয়ার বা হারানোর কিছু নেই।’

আরও পড়ুনঃটেলিভিশনের পর্দা থেকে গায়েব খড়কুটোর “সৌজন্য” ! বহুদিন দেখা মেলেনি নতুন কোনো ধারাবাহিকে! কোথায় হারিয়ে গেলেন অভিনেতা কৌশিক রায়?

আসলে প্রসেনজিৎ কাউকে নিয়েই কোনো অভিযোগ করেননি। অভিনেতাকে নিয়ে ইন্ডাস্ট্রির লোকজন তার দর্শক কি ভাবেন সেটাই তিনি এক সাক্ষাৎকারে বলেছেন। এখনো কাকাবাবু সিরিজে কাঁপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। বক্স অফিসে আজ তার ছবি মানেই হাউসফুল।

Back to top button