সিধাইয়ের পর দেবতৃষা জয় করছে দর্শকের মন, ছবি আসার আগেই নায়ক নায়িকার জুটি দেখে দর্শক গ্যারেন্টি “প্রধান” ব্লক ব্লাস্টার হবে!

জি বাংলার মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়ে মিঠাই হিসেবে এক বিশাল জনপ্রিয়তা লাভ করেছে সৌমিতৃষা কুন্ডু। কিন্তু তার প্রথম সিরিয়াল মিঠাই নয় এর আগেও বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তিনি এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিকের মাধ্যমে তাঁর কর্মজীবনে পদার্পণ করেন। তিনি বেশ কয়েকটি শোতেও অভিনয় করেছেন। যথাঃ- জয় কালী কলকাতাওয়ালি , অলৌকিক না লৌকিক , “কনে বউ”, “গোপাল ভাঁড়”। এবং তিনি এখন মিঠাই ধারাবাহিকে অভিনয় করছেন।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, সৌমিতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu) দেখা যাবে বড় পর্দায়। মিঠাই শেষ হয়ে যাবে খুব শীঘ্রই আর তারপরই সৌমিতৃষার জীবন বদলে যাবে। তাঁর জীবনে নতুন ভাবে শুরু হবে লাইট ক্যামেরা অ্যাকশন। সকলের প্রিয় সৌমিতৃষা এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। দেবের সিনেমায় দেখা যাবে। দেবের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে। এইবার চলে এসেছে তার মাহেন্দ্রক্ষণ। শেষ হয়ে গিয়েছে মিঠাই আর তার সাথে সাথে নতুন ছবিতে কাজ করার প্রস্তুতি ও শুরু করে দিয়েছে সৌমিতৃষা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

অভিজিৎ সেনের আপকামিং ছবি ‘প্রধান’-এ সৌমিতৃষাকে দেখা যাবে। প্রযোজনার দায়িত্বে থাকবেন অতনু রায়চৌধুরী। এটি একটি পারিবারিক ছবি। এই বছর আগস্টেই শুরু হবে শ্যুটিং। এই ছবিতে কাজ করার জন্য প্রযোজক অতনু রায়চৌধুরী ফোনে সৌমিতৃষাকে প্রস্তাব দিয়েছিলেন। এর আগেও অভিজিৎ সেন সৌমিতৃষার সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবার তা বাস্তবায়িত হচ্ছে।

এই খবর সামনে আসবার পর থেকেই নানাভাবে সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষাকে অপদস্থ করার চেষ্টা করেন নেটিজেনদের একাংশ। কেউ লেখেন- ‘দেবকে তেল দিয়ে শেষমেশ নায়িকা হয়ে গেল সৌমিতৃষা’। আবার কেউ দেব-সৌমিতৃষার উচ্চতার পার্থক্য নিয়ে খোরাক করে। মিঠাইরানির ভক্তদের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয় সৌমিতৃষার ভক্তদের। নিন্দকরা এটাও বলে, ‘তবে কি বিশেষ নায়িকার ভক্তরা এবার চাইবে দেবদা রুক্মিণীকে ভুলে তাদের প্রিয় নায়িকার সঙ্গে প্রেম করুক’। কিন্তু এসব মন্তব্যে একদমই মাথা ঘামানি মিঠাই। তিনি শুধু বলেছিলেন কিছু কিছু মানুষ নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় আর তার জন্য অন্যদের থেকে অনুপ্রেরণা নেয় আর কিছু কিছু মানুষ এগিয়ে যাওয়া মানুষদের টেনে নিচে নামাতে চায়। এটুকু দিয়েই তিনি তার বিপক্ষে থাকা মানুষের উপযুক্ত জবাব দিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তবে এইবার দেব সৌমিকে একসঙ্গে দেখে নিন্দুকেরাও মুগ্ধ! সম্প্রতি টিভি9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দেব এবং মিঠাইকে। আর সেখানেই ভক্তসহ নিন্দুক উভয়ের নজর কেড়েছেন এই জুটি। পূর্বে সৌমিকে তার হাইট নিয়ে এবং অন্যান্য অনেক বিষয়েই সমালোচনা করা হয়েছে। তবে এদিন দেব এবং সৌমিকে পাশাপাশি দেখে ভক্তরা সম্পূর্ণভাবে নিশ্চিত হিট হতে চলেছে প্রধান। একসাথে পাশাপাশি অসম্ভব সুন্দর লাগছিল এই জুটিকে। প্রধান আসার আগেই তাদের দুজনের ঝলক মন ছুয়ে গেছে দর্শকদের। এইবার বড় পর্দায় তাদের একসঙ্গে দেখার জন্য আগ্রহ আরো বেড়ে গেল ভক্তদের।

Back to top button