“মাম্মা, জিভ পুড়ে যাবে সোনা…”- ভালোবেসে যত্ন করে বাচ্চা বউটাকে পোলাও-মাংস রেঁধে খাওয়ালেন দীপঙ্কর! অভিমান সরিয়ে মেয়ে জামাইকে কি কোনদিনও মেনে নেবেন অহনার মা?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রেখেছেন তিনি নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। মাত্র ২১ বছর বয়সে মা হলেন অহনা। কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর কোল আলো করে এল কন্যা সন্তান। অভিনেত্রী নিজের নিত্যদিনের ব্লগ ভিডিওর মাধ্যমে গর্ভবতী থাকাকালীন বিভিন্ন মুহূর্তের ভিডিও দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। এমনিতেই অভিনেত্রীর ব্লগ ভিডিওর মাধ্যমে আমরা তাদের প্রতিদিনের খবর জানতে পারি।
সম্প্রতি অহনা নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে স্বামী দীপঙ্কর অহনার পছন্দের খাবার মাটন কষা, পোলাও ইত্যাদি রান্না করে তাকে সযত্নে খাইয়ে দিচ্ছে। গরম গরম ধোঁয়া ওঠা খাবার খেয়ে যাতে অভিনেত্রীর মুখ পুড়ে না যায় তার জন্য সাবধানও করে দিচ্ছেন দীপঙ্কর। মিষ্টি সুরে বলছেন গরম খাবার না খেতে, জিভ পুড়ে যাবে।
তবে অহনার সন্তান গর্ভে আসার পর থেকে সন্তান জন্ম দেওয়ার পর্যন্ত দর্শকের মনে একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করেছে। এবারে কি অহনার মা চাঁদনীর সঙ্গে তার দূরত্ব কমবে? এবারে কি মেয়ের প্রতি সমস্ত অভিমান ভুলে তাকে কাছে টেনে নেবেন চাঁদনী? যদিও সন্তান জন্মের পরেও অহনার মা চাঁদনী একবারের জন্যেও নাতনির মুখ দেখতে আসেননি, কিংবা অহনা গর্ভবতী থাকা অবস্থায় একবারও তার খোঁজটুকু নিতে আসেননি।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায় নাকি জানতেনই না যে তিনি দিদা হয়েছেন। সংবাদমাধ্যমের তরফ থেকে খবর পান। তবে মেয়ের সাথে যতই অভিমান থাক সদ্যোজাত নাতনির মঙ্গলকামনা করতে ভোলেননি তিনি। চাঁদনির মন্তব্য, সবাই যেন সুস্থ থাকে। কিন্তু নাতনির মুখ দেখতে এখনো পর্যন্ত আসেননি তিনি।
আরও পড়ুনঃ ‘সবাই মিলে একসঙ্গে খেতে গিয়েছিলাম…কি সুন্দর ছিল দিনটা!’ পুরোনো ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা সায়ক চক্রবর্তী!
সংবাদ মাধ্যমের অহনার মা বলেন, “স্বামীর সাহায্য ছাড়া একা মেয়েকে মানুষ করেছি। আমার কোল শূন্য হয়ে গিয়েছে। এভাবে মেয়েকে কেড়ে নেবে ভাবতেও পারিনি।” তিনি আরও জানিয়েছেন, “অহনা অনেক টাকা রোজগার করুক, প্রার্থনা করব। আর ওই রূপটান শিল্পীকে বাড়ি-গাড়ি করে দিক। যত দিন টাকা আছে, ততদিনই ভালো থাকবে।” সন্তান জন্ম দেওয়ার পরেই সেই সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ে পোস্ট করেছে অহনা। যদিও সদ্যোজাত সন্তানের মুখ এখনো সামনে আনেননি তিনি। সময়ের সাথে সাথে তাকেও খুব শীঘ্রই সামনে আনবেন নেটিজেনদের সে কথা জানিয়েছেন অভিনেত্রী।
https://fb.watch/BhJrg4cW97/

