স্বার্থপর চ্যানেল! মিঠাই থেকে এত জনপ্রিয়তা পেয়ে এখন অবহেলা, “রুদ্রীপা”র ট্র্যাক এতো ভালো কিন্তু নেই কোনো প্রোমো, ক্ষেপে লাল দর্শক

বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় (TRP) অত্যন্ত খারাপ স্কোর করেছে ‘মিঠাই’ (Mithai)-র। এমনকী দু’সপ্তাহ রেটিং চার্টে প্রথম দশেও ছিল না এক সময়ের সেরার সেরা এই মেগা (Mega Serial)। শুরু থেকে ক্রমাগত লড়াই করে চলেছে সেরার খেতাব অর্জন করার জন্য। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে গিয়েছে টিম ‘মিঠাই’। কিন্তু বদলে কী পেয়েছে?

গল্পে বারবার নিয়ে আসা হয়েছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। স্লট, ট্র্যাক পরিবর্তন হওয়ার পরও একদিকে যেমন ‘মিঠাই’-র জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে, সেরকম অন্যদিকে অনেক সময় নিন্দুকরা ট্রোল করতে ছাড়েননি এই ধারাবাহিককে। একবারতো নেটিজেনদের একাংশ অভিযোগও তুলেছিলেন, ধারাবাহিক থেকে নাকি ‘টুকলি’ করেছে ‘মিঠাই’। তবে তাদের প্রত্যেকের মুখেই ঝামা ঘষে সফল হয়েছে মিঠাই।

শুরু থেকেই একাধিক বার একাধিক রকম ভাবে জি বাংলাকে বাংলা বিনোদনের শ্রেষ্ঠ চ্যানেলে পরিণত করার চেষ্টা চালিয়ে গিয়েছে মিঠাই। মিঠাই ধারাবাহিক থেকে যে পরিমাণ জনপ্রিয়তা যে পরিমাণ পাবলিসিটি চ্যানেল পেয়েছে, বিগত কয়েক বছরে কোন ধারাবাহিক এতটা চ্যানেলকে সফল্যতা দিতে পেরেছে বলে মনে হয় না। কিন্তু তার বদলে শেষকালে মিঠাইয়ের সঙ্গে করা হয়েছে অনেক অবহেলা।

দর্শকরা দাবি করেছিলেন আর কয়েকটা দিন যদি মনহরাতেই মিঠাই শুট করা হতো তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত চ্যানেলের? তার বদলে শেষকালে এসে ধারাবাহিকের গোটা টিমের তথা দর্শকদের একটা অনেক বড় ইমোশানের জায়গা মিঠাই এর সেট মনোহরাকে ভেঙে দেওয়া হল। শুধু তাই নয় বর্তমানে মিঠাইতে যে ট্র্যাক চলছে অর্থাৎ রুদ্রিপার ট্র্যাকটি নিয়েও উদাসীনতা প্রকাশ করেছে চ্যানেল।

গল্পটা বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ভক্তদের দাবি যদি শেষে আরেকটা প্রোমো রিলিজ করা হতো এই ট্র্যাকটার জন্য তাহলে শেষ কালে অন্তত দশম পজিশনে তো আসতই মিঠাই আর তার সাথে সাথে শেষ হওয়ার আগে আরো একবার স্লটও লিড করতো। কিন্তু চ্যানেল সেটা করেনি যত কম বাজেটে শেষ করা যায় সেই চিন্তা নিয়েই অন্তিমের দিকে এগিয়েছে গল্প। দর্শকরা চ্যানেলকে তাই স্বার্থপর বলে কটাক্ষ করেছে। যে ধারাবাহিক এখনো অব্দি জনপ্রিয়তা দিয়ে চলেছে তাকেই অবহেলা করেছে চ্যানেল।

Back to top button