ক্যান্সারে বাদ পড়ল কিডনি! চলছে মৃত্যুর সাথে লড়াই! কেমন আছেন এই জনপ্রিয় শিল্পী?

চলতি বছরের শুরু থেকেই যেন খারাপ খবরের বন্যা বয়ে গিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। কখনো কারো আপনজন হারানোর সংবাদ পাওয়া গেছে, তো আবার কখনো অভিনেতা-অভিনেত্রীর মৃত্যুর খবর সামনে এসেছে। এই সব মিলিয়ে বছরের শুরু থেকেই বেশ খারাপ যাচ্ছে সকলের।
এবারে আরো আগে জনপ্রিয় শিল্পীর জীবনে বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল। শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মৃত্যুর সাথে লড়াই করছে জনপ্রিয় পরিচালক। ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকের সাথে এমন এক দুর্ঘটনা কেউই আশা করতে পারেনি। তার অসুস্থতার খবর পেয়ে তো ভক্তরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন।
হঠাৎই তাঁর কিডনিতে ধরা পড়ে ক্যানসার। অস্ত্রোপচার হয়েছে, বাদ পড়েছে কিডনির একাংশ। বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন তিনি। ২০২৪ সালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পরিচালক। গত অক্টোবরে সাধারণ কিছু শারীরিক পরীক্ষা করাতে গিয়ে জানতে পারেন তাঁর কিডনিতে একটি টিউমার রয়েছে। পরে জানা যায় তা ‘ম্যালিগন্যান্ট’।
গত বছর দুর্গাপুজো থেকে দীপাবলি, বড়দিন থেকে নববর্ষ, সবটাই কেটেছে হাসপাতালের বিছানায়। জীবনের কঠিন সময়ে যাঁরা পাশে থেকেছেন, যে বন্ধুরা তাঁকে সাহস জুগিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ তিনি। পরিচালকের কথায় ‘‘রোগটা ধরার পড়ার আগে পর্যন্ত শরীরে কোনও ধরেনর অসুস্থতা ছিল না। এমনকি আমার বংশানুক্রমেও ক্যানসারের কোনও ইতিহাস নেই। সে ভাবে ধূমপান বা মদ্যপানও করি না। ধরার পড়ার পরই অস্ত্রোপচারের কথা বলা হয় আমাকে। ২৬ ডিসেম্বর নেফ্রোটমি করে আমার কিডনির একাংশ বাদ দেওয়া হয়।’’
আরও পড়ুনঃ ৪৯ বছর বয়সেই থামলো জীবন! হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা!

অসুস্থ জনপ্রিয় পরিচালক শৌনক সেন। ২০২৩ সাল, ৯৫ তম অস্কারের মঞ্চে পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক শৌনকের ছবি ‘অল দ্যাট ব্রিদস’। চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা পেয়েও শেষ দৌড়ে সেরার শিরোপা হাতছাড়া হয় তাঁর। সেই জনপ্রিয় পরিচালক বর্তমানে লড়াই করছে ক্যান্সারের সাথে।

