সম্পর্কে ভাঙন থেকেই সব শেষ! অভিনয় জগত থেকে কোথায় ছিটকে গেলেন এনা সাহা! কী অবস্থায় আছেন অভিনেত্রী?

একটা সময়ের বউ কথা কও’-এর মৌরীর বোন ছোট্টো মহুয়া আজ দেখতে দেখতে কত্ত বড়ো হয়ে গেছে। এখন সে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী। সেই সময়ের মহুয়া আজকের এনা সাহা (Ena Saha)। তবে, এই গ্ল্যামারের দুনিয়ায় নিজের প্রতি দর্শকদের ভালোবাসা সমানভাবে ধরা মুখের কথা নয়।

বিনোদন জগত হোক বা অন্য কোনো পেশা যেকোনো জগতেই দিন যত এগোবে পথ আরও পিচ্ছল হতে থাকে, একটু ভুলেই শেষ হয়ে যেতে পারে সবকিছু। বিশেষত, বিনোদন জগতে অনেক তারকারাই হারিয়ে যায় নানা কারণে। বর্তমানে, এমনই উজ্জ্বল উদাহরণ হল এনা সাহা।

এনা অভিনয় জীবনের প্রাথমিক পর্যায় থেকেই দর্শকদের মনে স্থান পেয়েছে। সিরিয়াল দিয়ে অভিনয় যাত্রা শুরু করলেও পরবর্তীকালে বাংলা সিনেমার হিরোইন হিসেবে দেখা গেছে। তবে, এখন বেশ কিছুটা সময় অভিনেত্রী নিজেকে দূরে রেখেছিলেন। কোনো এমন হল এনার? কী করছেন এখন তিনি?

actress

 

অবশেষে শহরের এক সংবাদ মাধ্যম অভিনেত্রী সঙ্গে যোগাযোগ করে তিনি তাঁর মনের কথা খুলে বললেন। অভিনেত্রীর বক্তব্যে ক্যারিয়ার থেকে সম্পর্ক সবটা নিয়েই খোলামেলাভাবে কথা বলেছেন। এনা কাজ সংক্রান্ত বিষয়ে জানান, “প্রযোজনা সংস্থার কিছু ঝামেলা হয়, সেই প্রযোজনা সংস্থার রিবুটিং এর কাজ করছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ডাক্তার কাকু’ ছবির শ্যুট শেষ হয়ে আটকেছিল, সেই ছবির ডাবিং শুরু হয়েছে। চেষ্টা করছি ছবিটি শীঘ্রই মুক্তি দেবার। এছাড়াও দুটো ছবির শ্যুট শেষ হয়ে গিয়েছিল, ‘চারকন্যা’ ও ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’, এই ছবিগুলির কাজ শেষ করতে চাই”।

কাজ প্রসঙ্গে কথা হতেই যশ ও নুসরতের সঙ্গে ঝামেলার কারণ জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, “এই ইন্ডাস্ট্রিতে খুব বেশিদিন কেউ কারোর উপর রাগ করে থাকতে পারে না, নুসরত দিদির সঙ্গে কথা হয়েছে, সমস্যা মিটে গিয়ে ওই ছবিটিও শেষ করার প্রক্রিয়ায় আছে”।

আর পড়ুনঃ টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে অমর সঙ্গী! জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা!

অভিনেত্রী আগেই জানিয়েছেন তাঁর সম্পর্ক ভেঙেছে। এই মুহূর্তে এনার জীবনে প্রেম আছে কিনা জিজ্ঞাসা করাতে তিনি বলেন, “আমি এই মুহূর্তে কোনও রকম সম্পর্ক নিয়ে ভাবার মতো অবস্থায় নেই। মন ভেঙেছে, সেখান থেকে নতুন করে নিজের জীবনকে গুছিয়ে নিতে চাইছি। প্রেম ভালবাসা নিয়ে কোনও মন্তব্য করার মত অবস্থাতেই নেই। তবে আমি বলতে পারি আমি সিনেমার প্রেমে রয়েছি, কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাইছি”।

অবশেষে অভিনেত্রী জানালেন, কিছুদিন আগে মুম্বাই থেকে একটি বিজ্ঞাপনের কাজ এসেছে। অন্যদিকে আবার টলিপাড়ার সঙ্গেও নতুন করে যোগাযোগ করছেন। এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজে আগ্রহ থাকলেও মেগাতে ফিরতে নারাজ তিনি। সবকিছু নিয়ে নতুনভাবে নতুনরূপে ইন্ডাস্ট্রিতে ফিরে আসার আশা রেখেছেন অভিনেত্রী।

Back to top button