“মাতাল হলেও দুর্জয়ের মনে থাকে সব”! বাংলা সিরিয়াল সাহসী হচ্ছে, আবার প্রমাণ করলো তোমাদের রানী!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। যত দিন যাচ্ছে জমে উঠছে এই ধারাবাহিকের পর্ব গুলি।

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে সম্প্রচারিত প্রায় প্রতিটি সিরিয়ালই নারীকেন্দ্রিক। বেশিরভাগ ধারাবাহিকেই নায়িকা অর্থাৎ নারী চরিত্র প্রধান। তোমাদের রানী ধারাবাহিকের নায়িকা রানীও ঠিক তেমনি একটি চরিত্র।

নিজের কাজকর্ম সাহস ও বুদ্ধি বিবেচনার জন্য শুরু থেকেই বারংবার প্রশংসিত হয়েছে রানী। কিন্তু এইবার স্পটলাইট দুর্জয়ের দিকে। এতদিন রানীর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য বেশ সমালোচিত হচ্ছিল সে, তবে তার একটি গুণ তাকে রাতারাতি দর্শকদের প্রিয় করে তুলেছে।

আর পাঁচটা ধারাবাহিকের সাধারণত দেখা যায় ড্রিংক করার পর অর্থাৎ নেশা করার পর নায়ক অথবা নায়িকা বিশেষ করে নায়ক, কোনো একটি কাজ করে সেটাকে ভুলে যান। আর পরবর্তীতে তার খেসারত দিতে হয় নায়িকাকে। অবিশ্বাসের শিকার হয় নায়িকারাই। কিন্তু এক্ষেত্রে তেমন হয়নি।

যারা এই ধারাবাহিকটি প্রথম থেকে দেখছেন তারা জানবেন, একদম প্রথম দিকে রানী যখন দুর্জয় বাড়িতে ছিল তখন দুর্জয় নেশাগ্রস্ত হয়ে রানির সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অন্য ধারাবাহিক হলে হয়তো নায়ক নেশা কাটার পরে সব ভুলে যেত কিন্তু দুর্জয় কিছুই ভোলেনি। আর শুধুমাত্র এই বিষয়টাই তাকে দর্শকদের কাছে সত্যি কারের নায়ক করে তুলেছে।

Back to top button