চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল উৎসব! শয়তান খুড়োমোসাইকে ধরতে বড় ফাঁদ পাতলো দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা ছুটে ছুটে হসপিটালে যায় মায়ের কাছে। দুর্গাকে হসপিটালে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন কি এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কে। তারপর দুর্গা বলে দুর্গা নয় জগদ্ধাত্রীর গায়ে গুলি লেগেছে। সকলে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়। এদিকে মেহেন্দি আর বৈদেহী মুখার্জি তো অবাক হয়ে যায় দুর্গা বেঁচে আছে দেখে। তাদের একটু একটু ভয়ও করতে শুরু করে। অন্যদিকে বিদেশ থেকে আনা ডক্টর জগদ্ধাত্রীর অপারেশন করবে সেই জন্যই প্রস্তুতি নিতে থাকে সবাই।

দুর্গা জানিয়ে দেয় উৎসবকে ছেড়ে দেবে না, তাকে বন্দী করে এসেছে মুখার্জি বাড়িতে, তার মায়ের কিছু হয়ে গেলে দুর্গা উৎসবকে উপযুক্ত শাস্তি দেবে। এরপরে দুর্গা তার মাকে হাসপাতালে কেবিনে দেখতে যায়। মাকে ওভাবে শুয়ে থাকতে দেখে দুর্গা একেবারে ভেঙে পড়েছে। অন্যদিকে ডাক্তারও জানিয়ে দেয় জগদ্ধাত্রীর অপারেশন করতে গেলে অনেক ঝুঁকি রয়েছে দুর্গা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে।

এদিকে উৎসবকে স্বয়ম্ভুর ডিপার্টমেন্টের লোকজন বন্দী করে রেখেছে সেই খবর পেয়ে মেহেন্দি ছুটে যায় বাড়িতে। মেহেন্দি উৎসবকে বাঁচানোর চেষ্টা করে সেই সুযোগে উৎসব ডিপার্টমেন্টের একজনের হাত থেকে বন্ধু কেড়ে নিয়ে পালিয়ে যায় নিজের ঘরে। নিজের ঘরে দরজা আটকে নিজের বুকের শুট করে। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে উৎসবকে তাড়াতাড়ি করে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হসপিটালে। এই খবর পাওয়া মাত্রই সবাইকে জানাই স্বয়ম্ভু। বৈদেহী মুখার্জি এসবের জন্য স্বয়ম্ভুকে দোষারোপ করতে থাকে।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল নতুন! কমলিনীর অজান্তেই হারিয়ে গেল তার চিরসখা! চোখে জল আনবে ধারাবাহিকের আজকের পর্ব

এরপর অ্যাম্বুলেন্সে করে উৎসবকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই মেহেন্দির কাছে একটা ফোন আসে, মেহেন্দি নাটক করে উৎসবের কাছে যাওয়ার নাম করে উৎসবকে পালিয়ে যেতে সাহায্য করে। তখনই বোঝা যায় উৎসব আসলে নিজেকে শুট করেনি, ব্ল্যাংক শুট করে উৎসব পালিয়ে গেছে এটা ছিল একটা ফাঁদ। কিন্তু দুর্গা ছেড়ে দেবে না। বৈদেহীকে যখন উৎসব ফোন করে তখন তার থেকে ফোন কেড়ে নিয়ে দুর্গা উৎসবকে হুমকি দেয় উৎসব যেখানেই চলে যাক না কেন পৃথিবীর যেই কোনায় লুকিয়ে থাক না কেন দুর্গার হাত থেকে বাঁচবে না। জগদ্ধাত্রীকে মৃত্যুর মুখে পাঠিয়ে উৎসব কিছুতেই বেঁচে ফিরবে না।

Back to top button