গুন্ডাদের কব্জায় স্বয়ম্ভু! বাবাকে রক্ষা করতে রণচন্ডি রূপে দুর্গা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে স্বয়ম্ভু দুর্গাকে সব তথ্য প্রমাণ তার হাতে তুলে দিতে বলে। সেগুলো তদন্তের কাজে লাগবে। কিন্তু দুর্গা কিছুতেই রাজি হয় না সেগুলো দেওয়ার জন্য। দুর্গা বলে নিজের মায়ের সাথে হওয়া অন্যায় সে নিজেই খুঁজে বের করে শাস্তি দেবে। এদিকে বাড়িতে বৈদেহীকে দিয়ে কত কাজ করাচ্ছে দুর্গা। আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাড়িতে উৎসব দুর্গার কথা মতন কবিতা আবৃত্তি করছে। তাই শুনে তো সকলেই অবাক।
এরপর দুর্গা গিয়ে উৎসবকে সাবধান করে দেয়। কারণ দুর্গার কাছে এখন অনেক তথ্য প্রমাণ আছে। সেই জন্য উৎসব এখন দুর্গার কথা মেনে চলতে বাধ্য। অন্যদিকে রাজনাথ দুর্গাকে আড়ালে নিয়ে গিয়ে জানায় এই মুখার্জি ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরাধিকারী হবে দুর্গা। কৌশিকী তার হাতে সব দায়িত্ব তুলে দেবে। কিন্তু দুর্গা সেই দায়িত্ব নিতে চায় না। দুর্গা বলে দেয় তার মা জগদ্ধাত্রী সব দায়িত্ব নেবে।
এরপর বাড়িতে মাতৃ দিবস পালনে মেতে ওঠে সবাই। দুর্গা পুরো বাড়ি সাজিয়ে তুলেছে তার মায়ের জন্য। গান গেয়ে মায়ের জন্য প্রথম মাতৃদিবস পালন করে দুর্গা। সবার দুর্গাকে এভাবে দেখে চোখে জল আসে। কাঁকন এবং কৌশিকীও আবেগপ্রবণ হয়ে থাকে। তারপর হঠাৎ আনন্দ উৎসবের মাঝে স্বয়ম্ভুর কাছে ফোন আসে, ফোন পেয়ে ছুটে যায় স্বয়ম্ভু ডিপার্টমেন্টে। পেছন পেছন দুর্গাও ছুটে যায়।
আরও পড়ুনঃ পারুলের ভয়ে খাটের তলায় লুকোলো তূর্য! শত্রুর খোঁজে তূর্যর কাছাকাছি পারুল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব ফাঁ’স
এরপর ডিপার্টমেন্টে গিয়ে স্বয়ম্ভু জানতে পারে আবারো কাঁকনের স্বামী অর্থাৎ সংকল্পকে গান পয়েন্টে রেখে দুর্গার ক্ষতি করার চেষ্টা চালানো হচ্ছে। ঠিক কুড়ি বছর আগে যেভাবে সংকল্পকে গান পয়েন্টে রেখে জগদ্ধাত্রীর ক্ষতি করা হয়েছিল ঠিক সেভাবেই আবারো ওই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। কৌশিকী স্বয়ম্ভুকে ফোন করে আসল ঘটনাটা জানতে চাই। প্রথমে স্বয়ম্ভু বলতে না চাইলেও পরে বাধ্য হয়ে কৌশিকীকে সবটা জানায়। দুর্গা গুন্ডাদের সাথে লড়াই করে সেখান থেকে স্বয়ম্ভু এবং সংকল্পকে উদ্ধার করে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

