এবার উল্টে গিয়ে পাল্টে গেল বর! ঝিলিককে বিয়ে করছে তার পেয়ারের পেয়ারেলাল! প্রকাশ্যে প্রোমো

কয়েকমাস আগেই শুরু হয়েছে স্টার জলসার (Star jalsha) নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের আগামী দিনে দর্শক দুটি জুটি দেখতে চলেছে। নায়ক নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তিতিক্ষা, নন্দিনী, অর্কপ্রভ এবং সায়নকে। ধারাবাহিকটি শুরু হওয়া নিয়ে তো দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল প্রথম থেকেই। বর্তমানে ধারাবাহিকটি ধীরে ধীরে সকলের মন জয় করে নিচ্ছে।

ধারাবাহিকটি বর্তমানে টেলিভিশনের পর্দায় বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হচ্ছে। যা নিয়ে প্রথম দিকে দর্শকের মনে বেশ আক্ষেপ ছিল তবে কয়েক সপ্তাহ পর থেকে ধারাবাহিক টিআরপি তালিকায় একটু একটু করে নিজেদের জায়গায় তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করছে। ধারাবাহিকের শুরু থেকে দুই যমজ বোনের জীবনের গল্প তুলে ধরা হচ্ছে। কিভাবে তারা জন্মের সময় থেকে আলাদা হয়ে যাওয়ার পর তাদের জীবন পাল্টে যায়, এরপর কিভাবে আবার তাদের দেখা হয় এবং একে অপরের পাশে এসে দাঁড়ায় দুজন দুজনার তারপর থেকে আবারও তাদের জীবন পাল্টে যায়।

Bengali serial

বর্তমানে আঁখি এবং ঝিলিক দুই বোনের দেখা হয়েছে দুজনার সঙ্গে। ঝিলিক আঁখির উপর হওয়া অত্যাচারের সমস্ত বদলা নিচ্ছে ছাতা বাড়িতে থেকে। আর ঝিলিকের জায়গায় বস্তিতে রয়েছে আঁখি। দুজনের সামনেই নানান রকম বিপদ আসছে। কিন্তু সেই বিপদ সামলে একে অপরের পাশে রয়েছে আঁখি ও ঝিলিক। দুজন দুজনের আসল পরিচয় না জেনেই রক্তের টানে ঝাঁপিয়ে পড়েছে একে অপরের বিপদে।

সামনে এলো নতুন প্রোমো ভিডিও

সম্প্রতি দর্শকদের সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। যেটা দেখে দর্শক নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারেননি। এই এপিসোড দেখার জন্য প্রত্যেকে আগ্রহী হয়ে উঠেছেন। এর আগের এপিসোডে দেখানো হয়েছিল আঁখিকে ছাতা বাড়ি থেকে বের করার জন্য রাইমা তারা দাদার সঙ্গে আঁখির বিয়ে ঠিক করে। রাইমার দাদার স্বভাব চরিত্র একেবারেই ভালো নয়। যার জন্য আঁখি কিছুতেই বিয়ে করতে চায় না কালিপদকে। কিন্তু প্রিয়রঞ্জন জোর করে আঁখির সাথে কালীপদর বিয়ে দিতে চায়। আর সেটাই আটকাবে ঝিলিক।

প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে আঁখি এবং কালীপদর বিয়ের আয়োজন করা হয়েছে। সেখানে কনের সাজে রয়েছে আঁখি। আঁখি ঝিলিককে জানায় সে কিছুতেই কালিপদকে বিয়ে করতে পারবে না। ঝিলিক তখন জানায় চিন্তার কোন কারণ নেই ঝিলিক যখন আছে তাহলে আঁখির সঙ্গে কালীপদর বিয়ে হবে না। এরপর দেখা যায় কালিপদকে খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছি ঝিলিক। যার ফলে কালিপদর পেটের সমস্যা শুরু হয়। এদিকে বিয়ের মন্ডপে বরকে দেখতে না পেয়ে পুরোহিত বারবার তাড়া দিতে থাকে। তখনই বিয়ের মন্ডপ থেকে ঝিলিক উঠে যায় এবং সামনে আসে গৌরব। সে এসে বলে সে বিয়ে করবে ঝিলিককে। এই কথা শুনে তো ঝিলিক অবাক হয়ে যায়। আর এই প্রোমো ভিডিও দেখে উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক।

আরও পড়ুনঃ “অভিনয় করতে এসে দেড় বছর শুধু ঝাঁট দিলাম আর ঘর মুছলাম”- অকপট শ্বাশত চট্টোপাধ্যায়ের

Back to top button