র’ক্তের টানে মুখোমুখি দুই বোন! ঝিলিক নিলো আঁখির দায়িত্ব! ধারাবাহিকে বিরাট চমক

শেষ কয়েক দিনে যে নতুন ধারাবাহিকগুলি শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো স্টার জলসার (Star jalsha) ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় অনেকদিন ধরেই ছিলেন দর্শক। অবশেষে গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প এখনো পর্যন্ত দর্শকদের বেশ ভালই পছন্দ হচ্ছে। এবারে টিআরপি তালিকায় চলতি সপ্তাহে কেমন ফলাফল করে ধারাবাহিকটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখান হয়েছে একদিকে আঁখিকে ছাতা বাড়ি থেকে বের করে দিয়েছে ঠাম্মি। প্রিয়রঞ্জন বাবু তাকে প্রাণে মে’রে ফেলতে চায়। আঁখিকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ঠাম্মি। অন্যদিকে ঝিলিক তার মায়ের হাত থেকে পা’লাতে বাড়ি থেকে বেরিয়েছে। তার মা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর তাকে ঘরে ব’ন্দি করে রাখতে চাইছে। এই কারণেই সবার নজর এড়িয়ে বাড়ি থেকে পা’লিয়েছে ঝিলিক।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 7 October, দুই শালিক আজকের পর্ব ৭ অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ৮ অক্টোবর (Dui Shalik Today Episode 8 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে ঝড় বৃষ্টির রাতে ঝিলিক আঁখি দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। কিন্তু আঁখি কিছুই চেনে না তাই কোথায় যাবে কিছু বুঝতে পারে না। এরপরে হঠাৎ ঝিলিক এবং আঁখি মুখোমুখি হয়। বৃষ্টির রাতে দুই বোন মুখোমুখি দাঁড়িয়ে, প্রথমে দুজন দুজনকে দেখে তো খুব অবাক হয়। এরপর আঁখিকে দেখে ঝিলিকের আপনজন বলে মনে হয়। আঁখির চো’খের জ’ল দেখে তারও চো’খে জ’ল চলে আসে। আঁখির চো’খের জ’ল একেবারেই দেখতে পারে না সে তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। তাই আঁখিকে সে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর দুজনে এসে একটি চায়ের দোকানে বসে। সেখানে বসে আঁখির কথা শুনতে চায়। আঁখিরও ঝিলিককে দেখে খুব কাছের মনে হয়। এরকম ভাবে আঁখিকে কেউ কখনো চো’খের জ’ল মুছিয়ে দেয়নি।

চায়ের দোকানের লোকটি ও তাদের দুজনকে দেখে যমজ বোন বলে ওঠে। ঝিলিক জানায় তারা এক দেখতে কিন্তু যমজ বোন না তাদের মধ্যে কোন মিল নেই। এর পরে আঁখি জানায় সে একটি বাড়িতে আশ্রিত, সেখানেই থাকে, তাকে বছরে দুটো জামা দেওয়া হয়, আর দুবেলা খেতে দেওয়া হয়, বাড়ির সব কাজ সে করে। তার শুধু প্রাণটাই রয়েছে তাই সেজন্য সে ম’রতে চায়। আঁখির কষ্টের কথা শুনে চোখে জল চলে আসে ঝিলিকের। ঝিলিক জানায় এখন থেকে আঁখি আর একা নয়, ঝিলিক রয়েছে তার সঙ্গে। এরপরে চা খেতে গিয়ে আঁখির হাতে মা’রের দাগ দেখে ঝিলিক। যা দেখে রীতিমতো প্রতিবাদে গর্জে ওঠে সে। আঁখিকে যারা ক’ষ্ট দিয়েছে তাদের দ্বিগুণ ক’ষ্ট ফেরত দেবে ঝিলিক। কিন্তু আঁখি ঝিলিকে বাধা দেয়। কারো আঁখি ভালোমতো জানে ছাতা বাড়িতে যদি তারা যায় তাহলে তাদের কপালে দ্বিগুণ ক’ষ্ট নাচছে।

আরও পড়ুনঃ এক ঢিলে দুই পাখি ম’রলো! সফল নন্দিনীর প্ল্যান! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এদিকে আঁখিকে বাড়িতে দেখতে না পেয়ে গৌরবের মা তো খুব চিন্তা করতে থাকে তাকে নিয়ে। বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে আঁখি বাড়িতে আছে কিনা কেউ খুঁজে পায় না তাকে। অবশেষে জিজ্ঞাসা করে জানতে পারে ঠাম্মি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কারণ প্রিয়রঞ্জন আঁখিকে প্রাণে মে’রে ফেলার হু’মকি দিয়েছে। ওইদিকে ঝিলিক আঁখিকে তার বাড়িতে নিয়ে যায়। এবার দেখার অপেক্ষা দুজনের কপালে কি অপেক্ষা করছে।

Back to top button