মা’র খেতে খেতে আধম’রা আঁখি! বোনের বি’পদে ঢাল হয়ে দাঁড়াল ঝিলিক!

শুধুমাত্র বোনের সম্মান বাঁচাতে অনেক বড় বিপদের মধ্যে নিজেকে অবলীলায় ঠেলে দিয়েছে স্টার জলসায় (Star jalsha) নতুন শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকের এক নায়িকা আঁখি। এই মুহূর্তে জলসার পর্দায় যে সকল ধারাবাহিকগুলি নতুন শুরু হয়েছে তার মধ্যে দর্শকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ‘দুই শালিক’ (Dui Shalik)। দুই নায়ক এবং দুই নায়িকাকে নিয়ে ভালোই এগোচ্ছে ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী আঁখিকে না জেনে বুঝে অনেক বড় সমস্যায় ফেলে দেয় দেবা। সে আসলে ভাবতে পারেনি এমন কিছু ঘটে যেতে পারে বলে। তিনবার জুডো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঝিলিক। তাই এইবারও তেমনটাই ভেবেছিল দেবা। সে ঝিলিককে নিয়ে অর্থাৎ আঁখিকে নিয়ে টুর্নামেন্টের শিউলির সামনে দাঁড় করিয়ে দেয়। আঁখি ভয় কাঁপতে থাকলেও শুধুমাত্র নিজের বোনের জন্য ময়দান ছেড়ে পালানোর কথা ভাবতে পারেনা।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Dui Shalik Today Episode 29 October, দুই শালিক আজকের পর্ব ২৯ অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ৩০ অক্টোবর (Dui Shalik Today Episode 30 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একটার পর একটা রাউন্ডে শিউলি যাচ্ছে তাই হবে মারতে থাকে আঁখিকে। সে শুধু এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। তবুও খেলা ছেড়ে বেরিয়ে যাবার কথা সে ভাবতে পারেনা। কারণ এই খেলার সঙ্গে তাদের গোটা বস্তির গোটা পাড়ার মান সম্মান জড়িয়ে রয়েছে আর তার পাশাপাশি সম্মান জড়িয়ে রয়েছে ঝিলিকের। যাই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত টিকে থাকতেই হবে তাকে। কিন্তু এত মার খেতে খেতে আর সহ্য করতে পারে না আঁখি।

মার খেতে খেতে বেহাল আঁখি

দেবা আঁখিকে নিয়ে ঘরে শুইয়ে দেয়। সে তার জন্য ডাক্তার ডেকে আনতে চায়। ততক্ষণে ঝিলিক সবটা বুঝতে পেরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর ছুটতে ছুটতে টুর্নামেন্টে চলে এসেছে। তার পিছু নিয়েছে গৌরব। গৌরবকে কোনভাবে কাটিয়ে ঝিলিক সেখান থেকে বেরিয়ে সোজা টুর্নামেন্টের জায়গায় এসে দাঁড়ায়। চাদরের আড়ালে সে শিউলি আর তার দাদার বড় বড় কথা শুনে রীতিমতো রেগে ব’ম হয়ে যায়। এরপর শেষ সোজা চলে আসে আঁখির কাছে। ঝিলিককে দেখতে পেয়ে মনে আবার সাহস ফিরে পায় আঁখি।

আরও পড়ুনঃ মাঝরাতে আনন্দীকে বাড়ি থেকে বের করে দিল আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

তাদের দুজনের চোখেই জল। ঝিলিক কখনোই চাইনি তার জন্য আঁখি এভাবে কষ্ট পাক। সমস্ত কষ্ট মারপিট থেকে দূরে রাখার জন্যই সে জায়গা অদল বদল করেছিল। কিন্তু তার পরিণতি যে এতটা মর্মান্তিক হবে সেটা কল্পনা করতে পারেনি ঝিলিক। সময় থাকতে থাকতে সেখানে চলে আসে সে। অন্যদিকে গৌরব বুঝতে পারেনা ঝিলিক তার চোখে ফাঁকি দিয়ে কোথায় লুকিয়ে পড়ল। এবার কি তবে টুর্নামেন্টের বাকি রাউন্ডগুলো নিজেই লড়াই করবে ঝিলিক?

Back to top button