কেঁচো খুঁড়তে কেউটে! আঁখির আসল পরিচয় খুঁজতে গিয়ে কঠিন সত্যের মুখোমুখি ঝিলিক! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল গৌরব এসে ঝিলিকের কাছে জবাব চায় কেন সে দেবার বাইকের পেছনে ঘুরছিল। ঝিলিক প্রথমে বুঝতে পারে না, কিন্তু তারপরে বুঝতে পারে গৌরব আঁখি এবং দেবাকে একসঙ্গে দেখেছে। এদিকে আঁখির বিয়ে ঠিক করে ঝিলিকের মা। ঝিলিকের মা আঁখিকে বলে সন্ধ্যেবেলা পাত্রপক্ষ আঁখিকে দেখতে আসবে। বিদেশে থাকে পাত্র অনেক বড়লোক, এসব শুনে তো আঁখি ভীষণ ঘাবড়ে যায়। এদিকে ছাতা বাড়িতে আসে আঁখির উকিল কাকু। ঝিলিক তো উকিল কাকুকে দেখে চিনতে পারে। তাকে দেখার সাথে সাথে ঝিলিক মনে মনে ঠিক করে নেয় এই উকিলের সঙ্গে ঝিলিকে যে করে হোক কথা বলতে হবে।

দুই শালিক আজকের পর্ব ২৮ নভেম্বর (Dui Shalik Today Episode 28 November)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় আঁখিকে সন্ধ্যেবেলা ছেলের বাড়ি থেকে দেখতে আসবে বলে ঝিলিকের মা তাকে তৈরি করে দিচ্ছে। কিন্তু আঁখি তো মনে মনে কিছুতেই মানতে পারছে না এটা কারণ আঁখি ঝিলিক এখন একে অপরের পরিচয় নিয়ে রয়েছে। আর আঁখির বারবার মনে হচ্ছে তারা সবাইকে ঠকাচ্ছে। এদিকে দেবা যদি জানতে পারে আঁখির বিয়ে ঠিক হয়েছে তাহলে দেবা ভীষণ কষ্ট পাবে সেটাও জানে আঁখি। এদিকে দেবার কমলা মাসি গিয়ে দেবাকে জানায় যে আঁখির বিয়ে ঠিক হয়েছে সন্ধ্যাবেলা তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এটা শোনার পর দেবা তো ভীষণ রেগে যায়। আঁখিকে ফোন করার পর আঁখি দেবাকে জানাই এটা সত্যি। দেবার রাগে আর কিছু বলতে পারেনা।
প্রিয়রঞ্জনকে সাবধান করে দেয় আঁখির উকিল কাকু
অন্যদিকে আঁখির উকিল কাকু প্রিয়রঞ্জনকে জানায় যদি প্রিয়রঞ্জন তার কথা না শুনে চলে তাহলে অনিমেষের হাতে সমস্ত ক্ষমতা, সম্পত্তি চলে যাবে। প্রিয়রঞ্জন আবার রাস্তায় বসে পড়বে। আসলে এই সমস্ত কিছুর মালিক তো অনিমেষ। তাই প্রিয়রঞ্জনকে ভয় দেখিয়ে ওই উকিল এক কোটি টাকা চায়। এক কোটি টাকা নেওয়ার জন্য থেকে আঁখির সই লাগবে, তাই প্রিয়রঞ্জন যায় ঝিলিকের কাছ থেকে সই করাতে। কিন্তু সই তো মিলছে না।
আরও পড়ুনঃ অমৃতার বুদ্ধিতেই বাজিমাত! বিয়ের আগেই হাজির আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
ঝিলিক তো চেকে সই করতে গিয়ে অবাক হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে আঁখি যদি একজন সাধারণ কর্মচারীর মেয়ে হবে তাহলে তার নামে এত টাকা কোথা থেকে এলো। এই সত্যিটা ঝিলিককে জানতেই হবে। ঝিলিক আসলে কার মেয়ে, তার আসল পরিচয় কি এসবটা জানতেই হবে ঝিলিককে। এই নিয়ে যখন প্রিয়রঞ্জনের সাথে ঝিলিকের তর্ক শুরু হয়। তখন প্রিয়রঞ্জন আবার ঝিলিকের গায়ে হাত তুলতে যায়। তখনই তাকে বাধা দেয় গৌরব। গৌরব তার বাবাকে সাবধান করে দেয় যেন দ্বিতীয় বার ঝিলিকের গায়ে আর হাত না তোলা হয়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

