জুডোর পোশাকে সেলাই শেখাতে বসল আঁখি! হল না শেষ রক্ষা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল স্টার জলসায় (Star jalsha) পর্দায় যে সকল ধারাবাহিক গুলি নতুন শুরু হয়েছে তার মধ্যে দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে রয়েছে দুইজন নায়িকা এবং দুইজন নায়ক। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের প্লট। দর্শকদের ধারণা খুব তাড়াতাড়ি টিআরপিতেও বাজিমাত করবে দুই শালিক।
ধারাবাহিকের আগে পর্ব গুলি অনুযায়ী, অদল বদল হয়ে গিয়েছে দুই শালিকের বাড়ি। এই মুহূর্তে ছাতা বাড়িতে আঁখি সেজে রয়েছে ঝিলিক এবং বস্তিতে ঝিলিক সেজে রয়েছে আঁখি। দুজনেই আস্তে আস্তে একে অপরের জীবনযাপন সম্পর্কে অবগত হচ্ছে এবং বুঝতে পারছে বাইরের জগতটা কতটা অন্যরকম হতে পারে। একটু একটু করে গৌরবের সঙ্গে ঝিলিকের এবং দেবার সঙ্গে আঁখির প্রেমের সূত্রপাত ঘটছে।

দুই শালিক আজকের পর্ব ২৭ অক্টোবর (Dui Shalik Today Episode 27 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দেবা আঁখিকে সেই জায়গাটায় নিয়ে আসে সেখানে ঝিলিক বাচ্চাদের জুডো শেখায়। আঁখি বুঝতেই পারে না ঠিক কোন ভাবে জুটোর জন্য তৈরি হতে হয়। দেওয়ালে টাঙানো ঝিলিকের ছবি দেখে কোনভাবে পোশাকটা পরে ফেললেও বেল্টটা পড়তে পারে না সে। সেটা পরতে তাকে সাহায্য করে দেবা। অবশেষে বাচ্চাদের জুডো শেখানোর জন্য তৈরি হয়ে যায় আঁখি।
আরও পড়ুনঃ কয়েক সপ্তাহেই ফুরিয়ে এল আয়ু! আনন্দী ধারাবাহিকের দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ!
কিছুক্ষণ পরেই চলে আসে ঝিলিকের সমস্ত ছাত্র-ছাত্রী। এদিকে আঁখি বুঝতে পারেনা কিভাবে এই সংকট এড়ানো যায়। কারণ সে এই সমস্ত মারপিট কিছুই বোঝে না। সারা জীবন শুধুমাত্র বাড়ির সবার কাছে মার খেয়ে এসেছে সে। এর মাঝে কাউকে উল্টে মারা তো দূরে থাক চোখ তুলেও তাকায়নি আঁখি। দেবা সেখান থেকে চলে গেলে, আঁখি মারপিট ছেড়ে তাদেরকে সেলাই শেখাতে বসে। সে ভেবেছিল এভাবে হয়তো ওই দিনটা পার করে দেওয়া যাবে। কিন্তু সেই গুড়ে বালি।
একসাথে ফেঁসে গেল আঁখি ঝিলিক
টুর্নামেন্টের কথা জানতে পেরে দেবা তাড়াতাড়ি ঝিলিকের কাছে অর্থাৎ আঁখির কাছে ছুটে আসে আর তাকে তৈরি হয়ে নিতে বলে কারণ এই লড়াইয়ে তাকে জিততেই হবে। এটা তাদের কাছে অনেক বড় সম্মানের ব্যাপার। অন্যদিকে ঝিলিককে চাদর সেলাই করতে বলে ঠাম্মি। আর সেটা দেখেই ঘাবড়ে যায় ঝিলিক কারণ সে কোনদিনও এসব করেনি। যে যেটা পারে না এখন তার ভাগ্যে সেই কাজটাই এসে জুটেছে। দুজনেই এখন মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছে। কিভাবে এই সমস্যা সমাধান করবে তারা?

