আঁখির সামনে অনেক বড় রহস্যের উদ্ঘাটন করলো দেবা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসায় (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবার পছন্দের একটি ধারাবাহিক হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের গল্প মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের। এই ধারাবাহিকে একজন নয়, বড় হয়েছে একজোড়া নায়ক এবং একজোড়া নায়িকা। দুই জমজ বোনের জীবন কাহিনী প্রদর্শিত হচ্ছে এই ধারাবাহিকের পর্দায়।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, আঁখিকে হরিপদোর সাথে বিয়ে হওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে বসে পড়ে ঝিলিক। সে ভেবেছিল হরিপদকে সরিয়ে দিলে বিয়ে ভন্ডুল হয়ে যাবে। কিন্তু তার করা পরিকল্পনা একটু জন্য ভেস্তে যায়। আর দুর্ভাগ্য অথবা সৌভাগ্যবশত গৌরবের সঙ্গে বিয়ে হয়ে যায় ঝিলিকের। এখন সেই নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।

দুই শালিক আজকের পর্ব ২৩ নভেম্বর (Dui Shalik Today Episode 23 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঝিলিক অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতা বাড়ির সামনে রাখা মূর্তির দিকে জুডো করার ভঙ্গিতে হাত-পা ছুড়তে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় গৌরব। কারণ তার মা তাকে বলেছিল আঁখি অন্ধকার এবং তার বাবাকে ভীষণ ভয় পায়। কিন্তু এই মেয়ে তো অন্ধকারই দাঁড়িয়ে রয়েছে। এটা দেখেই অবাক হয়ে যায় সে।
ঘরে যেতেই ঝিলিক বলে, সে বিছানায় শোবে আর গৌরব শোবে সোফায়। গৌরব রাজি না হলে ঝিলিক বলে, তার কাছে দুটো অপশন আছে। এক তার সাথে বিছানায় শুয়ে পড়া আর দুই সোফায় শোয়া। এরপর বিরক্ত হয়ে ঘর থেকেই বেরিয়ে যায় গৌরব। সে ঝিলিককে একেবারেই সহ্য করতে পারে না। তার মনে হতে থাকে যে সমস্ত বিষয়গুলো ঘুরছে সেই সব কিছুই ঝিলিকের পূর্ব পরিকল্পিত।
আরও পড়ুন: টলিপাড়ার এই সুন্দরী মা একসময় ছিলেন সুন্দরী নায়িকা! কেন মাঝপথে অভিনয় ছেড়েছিলেন অদিতি চ্যাটার্জী?
দেবাকে নিজের হাতে খাইয়ে দিল আঁখি
এদিকে দেবা ভীষণ রেগে যায় কারণ ছাতা বাড়ি থেকে আনা খাবার সবাই খাচ্ছে। রাগ করে সে নিজের ঘরে চলে যায়। আঁখি তখন দেবার জন্য রান্না করে আনে। সে নিজের হাতে দেবাকে খাইয়ে দেয়। দেবা তখন বলে, ওই ছাতা বাড়ির লোকগুলোর জন্যই তার মাকে মরতে হয়েছে। তাই তার মায়ের মৃত্যু দিনে সে ওই লোকগুলোকে একেবারে সহ্য করতে পারে না। এরপর দেবা আঁখিকে তার জীবনের অনেক বড় এক সত্যি বলবে বলে ঠিক করে।

