শুরু পাল্টে গিয়ে উল্টে দেওয়ার খেলা! পিসিমণিকে ঘোল খাইয়ে ছাড়ল ঝিলিক!

সম্প্রতি কিছুদিন আগেই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকে দুই যমজ বোনের জীবনের গল্প তুলে ধরা হচ্ছে। আর ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী নন্দিনী, তিতিক্ষা, অর্কপ্রভ এবং সায়ন। যারা টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। এর আগেও বেশ কিছু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে আমরা এদের অভিনয় করতে দেখতে পেয়েছি। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে প্রথম থেকে উত্তেজনা থাকলেও টিআরপি তালিকায় কিন্তু সেভাবে ধারাবাহিকটি ভালো ফলাফল করতে পারছে না। ধারাবাহিকটি যে সময়ে সম্প্রচারিত হয়েছে সেটা নিয়ে দর্শকদের অনেক অভিযোগ রয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখি তো ঝিলিক সেজে দেবার সঙ্গে বস্তিতে গেছে সেখানে ঝিলিকের হয়ে বকা খাচ্ছে আঁখি। এদিকে আঁখির হয়ে প্রিয়রঞ্জন বাবুর কাছে মা’র খেতে হচ্ছে তাকে। যদিও আখির সাথে হওয়া অন্যায়ের আঁখির সাথে হওয়া অ’ন্যায়ের বদলা নেওয়ার জন্য সমস্তটা মুখ বুজে সহ্য করছে ঝিলিক। তবে ছাতা বাড়িতে এসে আঁখি কতটা অত্যাচারিত হয় আর কি এখানে খারাপ কে ভালো সমস্তটাই বুঝতে পারে ঝিলিক। ওদিকে আঁখি যে ঝিলিক সেজে বস্তিতে গেছে সেটাও কেউ বুঝতে পারেনি। তবে আঁখির হাবভাব চালচলন দেখে প্রত্যেকেই অবাক হচ্ছে। দেবাও আঁখিকে চিনতে পারেনি। তাই জন্য প্রথমবার ঝিলিক ভেবে আঁখির জন্য তার মনে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১৮ অক্টোবর (Dui Shalik Today Episode 18 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় আঁখি ছাতা বাড়িতে ঠিক কেমন ভাবে থাকে কি করে এসব তো কিছুই জানেনা ঝিলিক তাই জন্য গৌরবের জেঠুর কাছে গান শোনানোর আবদার করে বসে। এদিকে ঝিলিকের আচার-আচরণ দেখে আঁখির সাথে কোন রকম মিল পায় না কেউ। তাই প্রত্যেকেই অবাক হয়ে যায়। পরে নিজের ভুললে বুঝতে পেরে আঁখি শুধরে নেয়। আর অন্যদিকে দেবা ঝিলিক ভেবে আঁখির কথা ভাবতে থাকে। দেবা প্রথমবার ঝিলিকের জন্য অন্য কিছু অনুভব করেছে। আসলে আঁখি যে ঝিলিক নয় সেটা বুঝতেই পারেনি দেবা। তাই আঁখির শান্ত স্বভাব দেখে তার জন্য দেবার মনে প্রভাব পড়েছে।

অন্যদিকে গৌরবের পিসি ঝিলিকের উপর অ’ত্যাচার করতে আসে। আর ঝিলিক ভালোমতোই বুঝতে পারে যে এই পিসি মোটেই সুবিধার নয়। ঠাম্মি বাধা দিতে আসলেও ঠাম্মিকে বাধা দেয়। কিন্তু ঝিলিক ভালোমতোই বুঝিয়ে দেয় সে কি। তবে পিদিমনি কিছুই বুঝতে পারে না, ভাবে আঁখির মাথা খারাপ হয়ে গেছে। তবে পিসিমণির কথা শুনে ঝিলিক ভালোই বুঝতে পারে যে এ বাড়িতে আঁখিকে কোনরকম ওষুধ দিয়ে তাকে ঝিমিয়ে রাখা হয়েছে। ওদিকে প্রিয়রঞ্জন বাড়িতে ফিরে এলে গৌরবের পিসি সমস্ত ঘটনা জানায় আজ জেঠুমনির ঘরে নাচ গান হৈ হুল্লোর হয়েছে। আঁখি যে তাদের এসবের জন্য ইন্ধন যুগিয়েছে সেটাও বলে।

আরও পড়ুনঃ হলুদ মাখাতে গিয়ে ভাঙল হাত! আদির এক ঘুষিতেই রকেট কুপোকাত! জমে গেল আজকের পর্ব

এই কথা শুনে প্রিয়রঞ্জন যায় তার দাদার ঘরে জবাব চাইতে। কিন্তু গিয়ে সবকিছু স্বাভাবিক দেখে আর কে:স খেয়ে যায় পিসিমনি। ওদিকে দেবা আঁখির জন্য বিরিয়ানি নিয়ে আসার অর্ডার দেয়। দেবার মুখে এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, এমনকি ঝিলিক বাবার কাছে ফোন করে এই কথা শুনে নিজেই অবাক হয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।

Back to top button