একবার আঁখি একবার ঝিলিক, কোনটা কে বোঝা দায়! চ’রম ধন্দ্বে দেবা-গৌরব!

কয়েকদিন আগেই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। নন্দিনী, তিতিক্ষা, অর্কপ্রভ এবং সায়ন এই এক ঝাঁক তারকারা এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন। তাদের দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে দর্শকদের। এখনো অব্দি দর্শকরা আন্দাজ করতে পারছে কার সাথে কার জুটি বাঁধতে চলেছে। তবে কখন কিভাবে গল্পের মোড় ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের গল্প। আঁখি ঝিলিককে এক ভেবে ধাঁধায় পড়েছে গৌরব দেবা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে খুঁজে না পেয়ে ছাতা বাড়িতে হই চই পড়ে গিয়েছে। বাড়ির বেশিরভাগ মানুষ চিন্তায় পড়ে গিয়েছে। তবে চিন্তাটা এক এক জনের ক্ষেত্রে একেক রকম। কয়েকজন মেয়েটার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় মগ্ন, অন্যদিকে বেশ কয়েকজন নিজেদের সম্পত্তি নিয়ে চিন্তায় মগ্ন। আঁখি তাদের কাছে সোনার ডিম পাড়া হাঁস। সে যদি চলে যায় তাহলে সব শে’ষ। এত আরাম আয়েস সব শে’ষ।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১১ অক্টোবর (Dui Shalik Today Episode11 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, গৌরবের মুখোমুখি হয়েছে ঝিলিক। গৌরবের প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। গুন্ডাদের তাড়া খেয়ে ছুটতে ছুটতে তার সামনে এসে পড়ে সে। এরপর গৌরবের সামনেই দুটো গুন্ডাকে উত্তম মাধ্যম দেয় ঝিলিক। এসব দেখে একেবারে অবাক হয়ে যায় গৌরব। সে তাকে তার সাথে যেতে বললে ঝিলিক বলে, সে জামাটা বদলে আসছে তারপর গৌরবের সাথে যাবে।

অন্যদিকে আঁখি রয়েছে দেবার সাথে, আঁখিকে ধরে নিয়ে যেতে এলে গুন্ডা গুলোকে মারধর করে দেবা। এরপর অদ্ভুতভাবে আঁখি চলে আসে গৌরবের সামনে। তাকে দেখে গৌরব রীতিমত চমকে যায় কারণ এত তাড়াতাড়ি জামা বদলে চলে আসা সত্যিই অবাক জনক বিষয়। এরপর আঁখিকে নিয়ে গৌরব ছাতা বাড়ির দিকে রওনা দেয়। আঁখির চলে যাওয়ার জন্য গৌরবের বাবা নিজের স্ত্রীকে সন্দেহ করে। বারবার তাকেই জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুনঃ শত ক’ষ্টেও নিজের কর্তব্য ভোলেনি আনন্দী, ঠাম্মির জন্য লাহিড়ী বাড়িতে হাজির সে!

মায়ের ওপর ‘ঘাত নেমে আসবে বুঝতে পেরে, গৌরবের মা নিজের শাশুড়ি মায়ের নামে আর কিছু বলতে চায় না। সবাই চুপ করে আছে দেখে গৌরবের মাকেই শা’স্তি দেওয়ার পরিকল্পনা করে গৌরবের বাবা। এমন সময় ঠাম্মি সপ্তাহ স্বীকার করে নেয়। ঠিক সেই সময় গৌরব ফোন করে বলে আঁখিকে পাওয়া গিয়েছে। সে তাকে নিয়ে ছাতা বাড়িতে ফিরছে। এটা শুনে গৌরবের বাবা বাড়ির প্রত্যেককে বলে, এরপর যদি এরকম ঘটনা আবারও ঘটে তাহলে সেটা যে ঘটাচ্ছে তার জন্য ভালো হবে না।

Back to top button