রাতের অন্ধকারে কাজ সারল ঝিলিক! পি.আর.কে’র সব শ’য়তানি বের করে দিল সে!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত নতুন ধারাবাহিক গুলি শুরু হয়েছে তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। নন্দিনী, তিতিক্ষা, অর্কপ্রভ, সায়ন প্রভৃতি এক ঝাঁক নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মাতিয়ে তুলেছে এই ধারাবাহিকটিকে। যত দিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে দুই শালিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, এখন আঁখি থাকছে ঝিলিকের বস্তিতে আর ঝিলিক থাকছে ছাতা বাড়িতে। একে অপরের বাসস্থানটাকে বেশ উপভোগ করছে তারা। অনেক নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের কিন্তু তারপরেও তারা আপ্রাণ চেষ্টা করছে একে অপরের সম্মান অটুট রাখার। যে কোন বিপদে তারা একে অপরকে সাহায্য করছে। দেখতে দেখতে চলে এসেছে কালীপুজো। কিন্তু বস্তি অন্ধকার। কারণ প্রিয়রঞ্জন সবার মাইনে আটকে দিয়েছে।

দুই শালিক আজকের পর্ব ৭ নভেম্বর (dui salikh Today Episode 7 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঝিলিক মনে মনে ঠিক করে ফেলেছে প্রিয়রঞ্জনকে এবার সে ঘোল খাইয়েই ছাড়বে। গৌরব আর দেবা যখন একে অপরের অজান্তেই দুই শালিকের জন্য একই দেখতে শাড়ি কিনতে ব্যস্ত তখন ঝিলিক চুপিসারে নিজের কাজ সেরে ফেলে। শাড়ি কেনা হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে দেখে ঝিলিক গাড়িতে নেই। ঠিক তখনই গাড়ির পেছন থেকে বেরিয়ে আসে ঝিলিক। এরপর তারা সবাই বাড়িতে চলে যায়। রাত হতেই ঝিলিক সবার অলক্ষে বেরিয়ে পড়ে নিজের কাজ সারতে।
পোস্টার লাগিয়ে পি.আর.কে’র ঘুম উড়িয়ে দিল ঝিলিক
ঝিলিক সব জায়গায় একটা পোস্টার লাগায়। এখানে লেখা আছে প্রিয়রঞ্জন এইবারের পুজোয় সবাইকে ১০ হাজার টাকা বোনাস আর তার সাথে ভর পেজ ভুরিভোজ করাবে। ঝিলিক খুব ভালো করেই জানে, একবার এই বিষয়টা ছড়িয়ে পড়লে প্রিয়রঞ্জন আর পিছিয়ে আসতে পারবে না কারণ তখন তার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। কাজ সেরে চুপিচুপি ঘরে চলে আসে সে। সেখানে এসে এসে দেখতে পায় তার পেয়ারে লাল তার জন্য শাড়ি রেখে গিয়েছে।
আরও পড়ুনঃ ভদ্রলোকেরা নয়, ছোটলোকেরা মুখ্যমন্ত্রীর ভাষা বুঝতে পারে!- ক্ষো’ভ উগরে দিলেন রুপালী ভট্টাচার্য
অন্যদিকে বস্তিতে কালীপুজোতে ব্যস্ত আঁখি। ঝিলিকের বাবা তাকে বলে ঘর থেকে পুজোর বাকি জিনিসগুলো আর ফুল নিয়ে আসতে। এমন সময় সেখানে চলে আসে দেবা। সে তার ঝিলিকের জন্য একটা শাড়ি কিনে এনেছে। এটা আঁখির হাতে দিয়ে সেখান থেকে চলে যায় সে। শাড়িটা পেয়ে মনে মনে খুশি হয় আঁখি। অদ্ভুতভাবে দুই শালিক একই শাড়ি উপহার পায় পুজায়।

