অসুরের মতন দুগ্গামণির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল জেঠু! সরল মনে সেই অসুরের ফাঁদে পা দিলো ছোট্ট দুগ্গামণি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial) । যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।
এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে দুগ্গামণি বাড়ির সবারই মনের কথা বুঝতে পারে। কার মনে কি রয়েছে, কে কোন উদ্দেশ্য নিয়ে রয়েছে সব ধরতে পারে। তাই একে একে সবার মনের কথা বলে দেয় সে।

কিন্তু কে এই দুগ্গামণি? কি করে সবার মনের কথা বুঝতে পারছ সেটা কেউই ধরতে পারে না। একে একে সবার মনের কথা বলে দেয় সে। বাড়ির বড় ছেলে যে ঠাকুরের হাতের বালা চুরি করেছে সেটাও বলে দেয়। বাড়ির বড় বউ সেই চুরি যাওয়া বালার জায়গায় নিজের বালা দিয়ে দিতে চায়। সবার মনের কথা যখন দুগ্গা ফাঁস করে দিচ্ছে তখনই সবাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে।
আরও পড়ুনঃ ফের ছোট পর্দায় ইচ্ছে নদীর মেঘলা রোদ্দুর জুটি! খুব শীঘ্রই আসছে নতুন মেগা! কেমন হতে চলেছে তাদের নতুন গল্প?
কিন্তু বাড়ির কর্তা নবীন একজন নেতা। আর সামনেই ভোট তাই দুগ্গাকে নিজের উদ্দেশ্য পূরণ করার কাজে লাগাতে চান তিনি। যাতে বিপরীত দলের লোক কি ভাবছে সেটা জানতে পারে এবং নিজের মতন প্ল্যান সাজিয়ে ভোটে জিতে যায়।
দুগ্গা তো তার মনের কথাও ঠিকই বুঝতে পারে। এদিকে দুগ্গাকে কি করে বাড়ি থেকে বের করা যায় সেই প্ল্যান করতে থাকে বাড়ির বড় ছেলে। বাড়ির সবার সামনে তাকে চোর বলেছে এর শাস্তি ভয়ংকর হতে চলেছে। দুগ্গার সামনে যে বড় বিপদ সেটা বোঝাই যাচ্ছে। এবারে এই বিপদের হাত থেকে কিভাবে সে রক্ষা পাবে সেটাই দেখার অপেক্ষা।

