ফের ছোট পর্দায় ইচ্ছে নদীর মেঘলা রোদ্দুর জুটি! খুব শীঘ্রই আসছে নতুন মেগা! কেমন হতে চলেছে তাদের নতুন গল্প?

টলিউডের (Tollywood) বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম দুজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy) ও বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দুজনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন দুজনেই। নিজেদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দুজনে খুব সহজেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও একের পর এক কাজ করে চলেছেন তারা।
স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছিলেন দুজন। প্রথম ধারাবাহিকে জুটি বেঁধেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ইচ্ছে নদী ধারাবাহিককে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শক বারবার করে তাদের জুটি ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন। তাই জন্য বড় পর্দাতে বিক্রম শোলাঙ্কির জুটি ফিরিয়ে আনা হয়েছিল। তাদের বড় পর্দার প্রথম ছবি শহরের উষ্ণতম দিনে মুক্তির সাথে সাথেই বক্স অফিসে দারুন হিট করেছিল।
তবে এবার আবারো ফিরতে চলেছে মেঘলা রোদ্দুরের সেই পুরনো হারিয়ে যাওয়া জুটি। দর্শকদের চাহিদা মেটাতে পর্দায় ফিরছে শোলাঙ্কি-বিক্রম। চলুন তাহলে জেনে নেওয়া যাক দর্শকদের প্রিয় এই জুটি কবে কোথায়? কিভাবে আবার ফিরতে চলেছে দর্শকদের মাঝে।
বিক্রম শোলাঙ্কির জুটি ফিরতে চলেছে এই খবরটা ছড়িয়ে পড়ার পরেই দর্শকেরা তো ভীষণ খুশি। দুজনের ভক্তরা আবারও অপেক্ষা করে আছে কবে দুজনকে পর্দায় দেখা যাবে। ‘শহরের উষ্ণতম দিনে’ ছবির সিক্যুয়েল নিয়ে ফিরছে এই জুটি। আগেরবারের মতো এইবারেও পর্দায় ফুটে উঠবে অনিন্দিতা এবং ঋতবানের সম্পর্কের রসায়ন।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! আ’ত্মহত্যার চেষ্টা জনপ্রিয় গায়িকার ! সংকটজনক অবস্থায় উদ্ধার দেহ!
সূত্রে খবর অনুযায়ী, খুব শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং। সিক্যুয়েলের প্রথম অংশ শেষ হয়েছিল ঋতবানকে ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিল অনিন্দিতা। কিন্তু, ছবির সিক্যুয়েলের দ্বিতীয়ভাগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সেই গল্প কোনদিকে মোড় নেয় তা দেখা যাবে সিনেমাতে। দুজনকে ফের আবার পর্দায় দেখা যাবে এই খবরটা এ দর্শকেরা ভীষণই খুশি, দুজনকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন প্রত্যেকে।

